সংসদীয় সরকারকে কেন দায়িত্বশীল সরকার বলা হয়?
উত্তর: সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগকে তাদের সকল নীতি, সিদ্ধান্ত ও কাজের জন্য আইন বিভাগের নিকট সর্বদা দায়ী ও জবাবদিহি করতে হয়। এ ব্যবস্থায় মন্ত্রিপরিষদ সদস্যদের প্রতিনিয়ত সংসদের আস্থা অর্জন করে ক্ষমতায় টিকে থাকতে হয়। আইনসভায় অনাস্থা প্রস্তাব গৃহীত হলে বা সংখ্যাগরিষ্ঠতা হারালে সরকারকে পদত্যাগ করতে হয়। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার মুখে কাজ করতে হয় বলেই সংসদীয় সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
সংসদীয় সরকারকে কেন দায়িত্বশীল সরকার বলা হয়?
উত্তর