'ক' রাষ্ট্রে কী ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব 'ক'-এর রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থা বলে। এ সরকার ব্যবস্থা জনমতের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং জনসাধারণের প্রতিনিধির মাধ্যমে পরিচালিত হয়। এ ব্যবস্থায় বিজয়ী দলের আস্থাভাজন নেতাকে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তার নেতৃত্বে গঠিত মন্ত্রিপরিষদের হাতে শাসন সংক্রান্ত সকল ক্ষমতা ন্যস্ত থাকে এবং মন্ত্রিপরিষদ নিজেদের যাবতীয় কাজ ও নীতি নির্ধারণের জন্য আইন পরিষদের কাছে দায়ী থাকে। এ সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী প্রকৃত শাসক হিসেবে স্বীকৃত হন। সংসদীয় সরকারের স্থায়িত্ব আইনসভার আস্থা-অনাস্থার ওপর নির্ভর করে। আইনসভা যদি সরকারের ওপর অনাস্থা জ্ঞাপন করে তাহলে এ সরকারের পতন অনিবার্য। উদ্দীপকে বলা হয়েছে, আইনসভার আস্থা অর্জন করায় রাষ্ট্রপ্রধান জনাব 'ক'-কে সরকারপ্রধান তথা প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। 'ক' তার আস্থাভাজনদের মন্ত্রিপরিষদে নিয়োগ দিয়ে কেবিনেট গঠন করেন এবং তার সরকারকে আইনসভায় জবাবদিহি করতে হয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আইনসভার অনাস্থায় 'ক'-এর সরকারের পতন ঘটে। পূর্বোক্ত আলোচনার আলোকে বলা যায়, এ বিষয়গুলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থারই বৈশিষ্ট্য। তাই বলা যায়, জনাব 'ক'-এর রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
'ক' রাষ্ট্রে কী ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর