একনায়কতন্ত্র বলতে কী বোঝ?
উত্তর: যখন রাষ্ট্রের শাসন ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকে এবং সে নিজের ইচ্ছানুযায়ী শাসনকাজ পরিচালনা করে তখন তাকে একনায়কতন্ত্র বলে। একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় একজন বা কতিপয় ব্যক্তিকে নিয়ে শাসন বিভাগ গঠিত হয়। এ ব্যবস্থায় একদলীয় শাসন বিদ্যমান থাকে এবং দলীয় প্রধানই একাধারে সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধান। তিনিই সবকিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন। যেমন- জার্মানির হিটলার ও ইতালির মুসোলিনীর শাসন ছিল একনায়কতান্ত্রিক। একনায়কতন্ত্র 'এক জাতি, এক দল ও এক নেতা' এই নীতিতে বিশ্বাসী।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
একনায়কতন্ত্র বলতে কী বোঝ?
উত্তর