উদ্দীপকে উল্লিখিত পল্লব ও সাফায়াতের বাবার কর্মকাণ্ড একে অপরের সহযোগী ও পরিপূরক-তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: আমিও মনে করি, উদ্দীপকে উল্লিখিত পল্লব ও সাফায়াতের বাবার কর্মকাণ্ড একে অপরের সহযোগী ও পরিপূরক। উদ্দীপকে পল্লবের বাবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি হিসেবে সরকারি এন্ড প্রণয়নের ভূমিকা রাখেন। অর্থাৎ তিনি আইন বিভাগের সদস্য। অন্যদিকে, সাফায়েতের বাবা সরকারি নীতি ও আইন প্রণয়নের সহযোগিতা করেন এবং বাস্তবায়নে ভূমিকা রাখেন। অর্থাৎ সাফায়েতের বাবা সরকারের শাসন বিভাগের সদস্য। আর আমিও মনে করি উভয় বিভাগের মধ্যে বেশ সম্পর্ক বিদ্যমান। একটি দেশে আইনসভা যে আইন প্রণয়ন করে সে অনুযায়ী আইন বিভাগ দেশ পরিচালনা করে থাকে। বিচার বিভাগ কর্তৃক প্রণীত রায় বাস্তবায়ন করতে গিয়ে শাসন বিভাগ আইন বিভাগের নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। আবার আইনসভার সদস্যরা তাদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে। আইনসভা তাদের কাজের জন্য জনগণের নিকটা দায়ী থাকে। তাদের কাজের জন্য শাসন বিভাগের উপর নির্ভরশীল থাকে। কেননা প্রণীত আইন বা গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব সবসময় শাসন বিভাগের হাতেই ন্যস্ত থাকে। আবার শাসন বিভাগ আইনসভা প্রণীত নির্দেশনা বাস্তবায়নে বাধ্য থাকে। গণতান্ত্রিক দেশে সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগ যৌথভাবে আইনসভার নিকট তাদের কাজের জন্য বাধ্য থাকে। আইন বিভাগ উভয় উভয়ের প্রতি নির্ভরশীল ও আস্থাশীল। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত পল্লব ও সাফায়াতের বাবার কর্মকাণ্ড একে অপরের সহযোগী ও পরিপূরক।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পল্লব ও সাফায়াতের বাবার কর্মকাণ্ড একে অপরের সহযো…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর