'ক' রাষ্ট্রে কী ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?
উত্তর: 'ক' রাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে না। এ সরকারের যিনি রাষ্ট্রপ্রধান তিনি প্রকৃত শাসক ও নির্বাহী প্রধান। এ শাসনব্যবস্থার রাষ্ট্রপতি ও মন্ত্রীরা আইনসভার সদস্য নন এবং তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে না। আইনসভায় কোনো সদস্য মন্ত্রী হলে আইনসভায় তার সদস্য পদ বাতিল হয়ে যায়। এতে রাষ্ট্রপতি সন্তুষ্টির ওপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে। উদ্দীপকের 'ক' রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত। রাষ্ট্র পরিচালনায় তিনি সর্বেসর্বা। তাকে আইনসভার নিকট জবাবদিহি করতে হয় না। তিনি তার ইচ্ছা অনুযায়ী যে কোন মন্ত্রীকে অপসারণ করতে পারেন। এরূপ বর্ণনায় রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রতিচ্ছবি প্রকাশ পায়। কারণ রাষ্ট্রপতি শাসিত সরকার একটি গণতন্ত্রের রাষ্ট্রপতি প্রকৃত শাসক। তিনি একই সাথে সরকার ও রাষ্ট্রপ্রধান। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কারণে রাষ্ট্রপতিকে আইনসভার নিকট জবাবদিহি করতে হয় না। তিনি তার মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়োগ দেন। মন্ত্রীরা তার ইচ্ছা অনুযায়ী স্থায়ী হয়ে থাকে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
'ক' রাষ্ট্রে কী ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর