জনাব 'ক' যে বিভাগে কাজ করেন সে বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় সমূহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'ক' যে বিচারে কাজ করেন তা হল বিচার বিভাগ। গণতান্ত্রিক সরকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের কোন বিকল্প নেই। স্বাধীন রাষ্ট্রের শাসন ব্যবস্থার উৎকর্ষতার জন্য স্বাধীন বিচার ব্যবস্থা অপরিহার্য। তাই আধুনিক কল্যাণ রাষ্ট্রে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষা করা একটি গুরু দায়িত্ব। এ বিভাগের স্বাধীনতা রক্ষার যেসব বিষয়ের ওপর গুরুত্বর করতে হয় সেগুলো হল বিচারপতিদের যোগ্যতা, বিচারকের নিয়োগ পদ্ধতি, বিচারপতিদের সম্মানজনক বেতন -ভাতার ব্যবস্থা করা, বিচারকদের কার্যালয়,অন্যান্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্তির রাখা, সরকারি কাজে নিয়োগ দান বন্ধ, জনসাধারণের ইচ্ছা ইত্যাদি। ন্যায়পরায়ণ সুযোগ ও আইনসভা বিচারক নিয়োগ দানের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা সম্ভব। তাদের নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা ও যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে। তাদের এমন বেতন ভাতা প্রদান করতে হবে যাতে তারা ঘুষের প্রলোভনে আকৃষ্ট না হয় এবং সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারে। অবলম্বন করেই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
জনাব 'ক' যে বিভাগে কাজ করেন সে বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় সমূহ …
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর