উদ্দীপকে উল্লিখিত 'খ' রাষ্ট্রের সরকারব্যবস্থার বৈশিষ্ট্য গুলো লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'খ' রাষ্ট্রের সরকারব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা এমন সরকারব্যবস্থা যা কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে। পারিভাষিক অর্থে যুক্তরাষ্ট্র বলতে আমরা যে ধরনের রাষ্ট্রকে বুঝি যা কয়েকটি রাষ্ট্র বা প্রদেশের সমবায় গঠিত হয় এবং যার ক্ষমতা কেন্দ্রীয় ও প্রাথমিক সরকারের মধ্যে সংবিধানের মাধ্যমে বন্টন করা হয়। উদ্দীপকে উল্লেখিত, 'খ' রাষ্ট্রের শাসনব্যবস্থার কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়েছে, যা যুক্তরাষ্ট্রী সরকার ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।যুক্তরাষ্ট্রীয় সরকারের কতিপয় স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। দুই ধরনের সরকার ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম বৈশিষ্ট্য। এর একটি কেন্দ্রীয় সরকার অন্যটি প্রাদেশিক সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম বৈশিষ্ট্য সম্মিলন বা সংযুক্তিকরণ বা ইউনিয়ন গঠন। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় শাসনতন্ত্র লিখিত ও দুস্পরিবর্তনীয় হয়ে থাকে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় একটি সর্বোচ্চ আদালত থাকে। শাসনতন্ত্রের প্রাধান্য রক্ষায় এটা অপরিহার্য।যুক্তরাষ্ট্রীয় সরকারের কেন্দ্রীয় আইনসভা সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে। এ সরকার ব্যবস্থা সংবিধান কর্তৃক ক্ষমতা বন্টন করা হয়। যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রাদেশিক সরকার গুলো কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী প্রবণতার সমন্বয় প্রতিফলিত হয়। দৈত্যানুগত্য যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রধান বৈশিষ্ট্য। এ শাসন ব্যবস্থার জনগণ কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার প্রতি আনুগত্য প্রকাশ করে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'খ' রাষ্ট্রের সরকারব্যবস্থার বৈশিষ্ট্য গুলো লেখ।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর