উদ্দীপকে প্রশ্ন '?' চিহ্নিত স্থানে কোন ধরনের সরকার ব্যবস্থাকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রশ্ন (?) চিহ্নিত স্থানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থাকে নির্দেশ করেছে। যে সরকার ব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল বা প্রদেশ সাংবিধানিকভাবে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একাধিক রাষ্ট্রভাষ্য দেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রে শাসন কার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয় সমূহ পরিচালনা করে থাকে। উদ্দীপকে প্রশ্ন(?) চিহ্নিত সরকার ব্যবস্থায় দুষ্পবিবর্তনীয় সংবিধান, দ্বৈত নাগরিকত্ব ও যুক্তরাষ্ট্রীয় আদালত বিদ্যমান। এসব বৈশিষ্ট্য গুলো যুক্তরাষ্ট্রের সরকারকে উপস্থাপন করে। কেননা যুক্তরাষ্ট্রীয় সরকার একাধিক প্রদেশ মিলে সরকার গঠন করে বিধায় এখানে দ্বৈত নাগরিকত্ব সৃষ্টি হয়। সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টন করা হয় বলে এ সংবিধান হয় দুষ্পপবিবর্তনীয়। অন্যদিকে কেন্দ্র ও প্রদেশ গুলোর বিরোধ মীমাংসা করার জন্য এখানে যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি লক্ষ্য করা যায়। সুতরাং বলা যায় উদ্দীপাকে প্রশ্ন '?' চিহ্নিত স্থানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থাকে নির্দেশ করছে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে প্রশ্ন '?' চিহ্নিত স্থানে কোন ধরনের সরকার ব্যবস্থাকে নির্দ…
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর