কোন সরকারটির সাথে বাংলাদেশের সাদৃশ্য রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: 'ক' সরকারটির সাথে তথা সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের সাথে বাংলাদেশের সাদৃশ্য রয়েছে। যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে,মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলে। সংসদের শাসন ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। আর প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিসভার নেতা, সংগঠক ও সরকার প্রধান। মন্ত্রিসভা যতক্ষণ পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবে, ততক্ষণ শাসনক্ষমতা পরিচালনা করতে পারবে। কিন্তু আইনসভার অনাস্থা প্রকাশ পেলে মন্ত্রিসভা পদত্যাগ করবে। মন্ত্রিসভার সদস্য আইনসভার সদস্য। মন্ত্রিগণ ব্যক্তিগত ও যৌথভাবে সংসদের নিকট জবাবদিহি করেন। বাংলাদেশে এ ধরনের সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় বিদ্যমান। বাংলাদেশে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থা বিদ্যমান থাকায় এ ব্যবস্থা মন্ত্রিপরিষদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ অবস্থায় মন্ত্রিপরিষদকে কেন্দ্র করেই সরকারের সকল কর্মকান্ড পরিচালিত হয়। আর বাংলাদেশের শাসনব্যবস্থা কেন্দ্রবিন্দু হলো প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের সরকার প্রধান। সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসনব্যবস্থা পরিচালিত হয়। বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কর্মকান্ডের জন্য জাতীয় সংসদের নিকট দায়ী থাকেন এবং জাতীয় সংসদের আজ তা হারালে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হবে। সুতরাং বলা যায় 'ক' সরকারব্যবস্থার সাথে তথা সংসদীয় সরকারব্যবস্থার সাথে বাংলাদেশের সরকারব্যবস্থার মিল রয়েছে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
কোন সরকারটির সাথে বাংলাদেশের সাদৃশ্য রয়েছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক

Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর