উদ্দীপকে 'ক' ও 'খ' রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'ক' সরকার দ্বারা সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং 'খ' সরকার দ্বারা রাষ্ট্রপতি শাসিত সরকারের চিত্র ফুটে উঠেছে । যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে তাকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে। এ ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন নামমাত্র রাষ্ট্রপ্রধান। দেশের প্রকৃত শাসনকর্তা হলো প্রধানমন্ত্রী। এ ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্ব গঠিত মন্ত্রিপরিষদের হাতে শাসন সংক্রান্ত সকল ক্ষমতা ন্যস্ত থাকে। মন্ত্রিপরিষদ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে। উদ্দীপকে বর্ণিত 'ক' সরকারের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নামসর্বস্ব রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী সরকার প্রধান এবং মন্ত্রিসভা তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। আর এসব বৈশিষ্ট্য সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্যের অনুরূপ। অর্থাৎ 'ক' সরকারটি হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। আবার যে রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। এ ব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। রাষ্ট্রপতি তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন না। উদ্দীপকে 'খ' সরকার ব্যবস্থায় উল্লিখিত বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান । অর্থাৎ 'খ' সরকারটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে 'ক' ও 'খ' রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা রয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
রাষ্ট্রপ্রধান নামসর্বস্ব।
রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক।
প্রধানমন্ত্রী সরকার প্রধান।
রাষ্ট্রপতি সরকার প্রধান।
মন্ত্রিসভার সকল সদস্য
আইনসভার নিকট দায়ী।
মন্ত্রিসভার সকল সদস্য
রাষ্ট্রপতির নিকট দায়ী।উত্তর
উত্তর
উত্তর
উত্তর