শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত মি. 'ক'-এর আচরণ কোন শাসনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের জনাব 'ক'-এর আচরণ গণতান্ত্রিক শাসনব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। যে শাসনব্যবস্থায় জনগণ সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় তাই গণতন্ত্র। গণতন্ত্র হলো জনগণের শাসনব্যবস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসনব্যবস্থা হলো গণতন্ত্র। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র একটি অতি প্রাচীন ধারণা হলেও আধুনিক সরকারব্যবস্থায় এটি সর্বজনবিদিত একটি রাজনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ জনগণই সকল ক্ষমতার উৎস। মূলত গণতন্ত্র বলতে এমন, একটি শাসনব্যবস্থাকে বোঝায়, যেটি জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত হয়। উদ্দীপকের জনাব 'ক' তার সহকর্মীদের সহযোগিতা ও পরামর্শে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তিনি তার সকল কাজে প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যদের নিকট জবাবদিহি করেন। ফলে তার প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। আর জনাব 'ক'-এর এরূপ আচরণ আমাদের সামনে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে উপস্থাপন করে। কেননা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা সকলের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ইচ্ছার প্রতিফলন ঘটে গণতান্ত্রিক শাসনব্যবস্থায়। সুতরাং বলা যায়, 'ক'-এর আচরণ গণতান্ত্রিক শাসনব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত মি. 'ক'-এর আচরণ কোন শাসনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর…

উদ্দীপক

মি. 'ক' একটি প্রতিষ্ঠানের প্রধান। তিনি তার সহকর্মীদের পরামর্শক্রমে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তিনি তার সকল কাজে প্রতিষ্ঠানের সদস্যদের নিকট জবাবদিহি করেন। ফলে তার প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে, মি. 'খ' অপর একটি প্রতিষ্ঠানের প্রধান। তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণে প্রতিষ্ঠানের কারও পরামর্শ করেন না বরং তার মতামত অন্যদের ওপর চাপিয়ে দেন।

উত্তর

যে শাসনব্যবস্থায় শাসনক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে পুঞ্জীভূত না থেকে রাষ্ট্রোর জনগণের ওপর ন্যস্ত তাকে গণতন্ত্র বলে।

উত্তর

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থায় সাধারণত সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। ফলে নির্বাচনে জয়লাভের জন্য অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ে 'সম্মিলিত সরকার' (Coalition Government) গঠিত হয়। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে এরূপ বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

উত্তর

উদ্দীপকের জনাব 'ক'-এর আচরণ গণতান্ত্রিক শাসনব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। যে শাসনব্যবস্থায় জনগণ সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় তাই গণতন্ত্র। গণতন্ত্র হলো জনগণের শাসনব্যবস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসনব্যবস্থা হলো গণতন্ত্র। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র একটি অতি প্রাচীন ধারণা হলেও আধুনিক সরকারব্যবস্থায় এটি সর্বজনবিদিত একটি রাজনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ জনগণই সকল ক্ষমতার উৎস। মূলত গণতন্ত্র বলতে এমন, একটি শাসনব্যবস্থাকে বোঝায়, যেটি জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত হয়। উদ্দীপকের জনাব 'ক' তার সহকর্মীদের সহযোগিতা ও পরামর্শে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তিনি তার সকল কাজে প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যদের নিকট জবাবদিহি করেন। ফলে তার প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। আর জনাব 'ক'-এর এরূপ আচরণ আমাদের সামনে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে উপস্থাপন করে। কেননা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা সকলের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ইচ্ছার প্রতিফলন ঘটে গণতান্ত্রিক শাসনব্যবস্থায়। সুতরাং বলা যায়, 'ক'-এর আচরণ গণতান্ত্রিক শাসনব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের জনাব 'ক'-এর আচরণে গণতান্ত্রিক ও জনাব 'খ' এর আচরণে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার রূপ প্রকাশ পায়। এ দুটি শাসনব্যবস্থার মধ্যে আমি গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সমর্থন করি। ক্ষমতার উৎসের ভিত্তিতে সরকারের দুটি রূপ দেখা যায়। একটি হলো একনায়কতান্ত্রিক সরকার এবং অন্যটি হলো গণতান্ত্রিক সরকারব্যবস্থা। গণতান্ত্রিক সরকার হলো সেই সরকারব্যবস্থা যেখানে শাসন ক্ষমতায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। অন্যদিকে, একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা গণতান্ত্রিক শাসনব্যবস্থার ঠিক উল্টোপথে চলে। এখানে একজন শাসক রাষ্ট্রের সকল ক্ষমতা ভোগ ও নিয়ন্ত্রণ করে থাকে। উদ্দীপকের জনাব 'ক'-এর আচরণে গণতান্ত্রিক সরকারের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়। এ ধরনের সরকারব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত, একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যমগুলো মুক্ত ও স্বাধীন। আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। অন্যদিকে জনাব 'খ'-এর আচরণে একনায়কতান্ত্রিক সরকারের প্রতিচ্ছবি সুস্পষ্ট। কারণ তিনি তার প্রতিষ্ঠানের ক্ষমতা প্রয়োগে একচ্ছত্র ক্ষমতার অধিকারী- যা একনায়কতান্ত্রিক সরকারকে তুলে ধরে। এখানে সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে বিধায় একটি মাত্র রাজনৈতিক দলের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রচার মাধ্যমগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাকস্বাধীনতা থাকে না। আইনসভার প্রকৃতি অনেকটা প্রহসনমূলক হয়ে থাকে। এ ধরনের সরকারব্যবস্থায় শাসক যুক্তি অপেক্ষা পেশিশক্তিতে বেশি বিশ্বাস করে। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, গণতান্ত্রিক সরকার হলো জনগণের অধিকার রক্ষায় এবং জনকল্যাণে নিয়োজিত একটি শাসনব্যবস্থা। যেখানে একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা সর্বত্র জনকল্যাণে বিঘ্নিত করে। এ কারণে আমি মনে করি, গণতান্ত্রিক সরকার একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থা থেকে উত্তম।
HSCCivics 1st PaperChapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সকল দেশেই সরকারের এমন একটি বিভাগ রয়েছে, যা বিদ্যমান আইনসমূহ প্রয়োগ করে অপরাধীর দণ্ড বিধান করে। কিন্তু সুজনের দেশে এ বিভাগটি স্বাধীন নয়।

Barisal · 2017

ক
আইন বিভাগের মূল কাজ কী?
খ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ
বর্ণিত বিভাগটির কার্যাবলি ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত সুজনের দেশে সরকারের বিভাগসমূহ কীভাবে কাজ করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সকল দেশেই সরকারের এমন একটি বিভাগ রয়েছে, যা বিদ্যমান আইনসমূহ প্রয়োগ করে অপরাধীর দণ্ড বিধান করে। কিন্তু সুজনের দেশে এ বিভাগটি স্বাধীন নয়।

Barisal · 2017

ক
আইন বিভাগের মূল কাজ কী?
খ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ
বর্ণিত বিভাগটির কার্যাবলি ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত সুজনের দেশে সরকারের বিভাগসমূহ কীভাবে কাজ করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আইন বিভাগের মূল কাজ কী?

আইন বিভাগের মূল কাজ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পিটার তার বন্ধু দীনেশকে জানায় তাদের সরকার দীনেশদের সরকারের মত আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়।

Barisal · 2017

ক
কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?
খ
বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?
গ
পিটারের রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? এ সরকারের বৈশিষ্ট্যসমূহ লিখ।
ঘ
উদ্দীপকে উল্লিখিত দীনেশের সরকার কোন ধরনের সরকার? গণতান্ত্রিক উন্নয়নে এ সরকার জরুরি- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পিটার তার বন্ধু দীনেশকে জানায় তাদের সরকার দীনেশদের সরকারের মত আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়।

Barisal · 2017

ক
কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?
খ
বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?
গ
পিটারের রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? এ সরকারের বৈশিষ্ট্যসমূহ লিখ।
ঘ
উদ্দীপকে উল্লিখিত দীনেশের সরকার কোন ধরনের সরকার? গণতান্ত্রিক উন্নয়নে এ সরকার জরুরি- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?

বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?

কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গৌরনদী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক নবজাত শিশুর মৃত্যু হয়। শিশুটির বাবা ঐ ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গৌরনদী থানার ওসি কামরুল সাহেব অভিযুক্তকে বিধি মোতাবেক গ্রেফতার করেন। জেলা জজ শফিকুল ইসলাম সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ডাক্তারকে শাস্তি প্রদান করেন।

Jessore · 2017

ক
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?
খ
যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?
গ
জনাব কামরুল সরকারের কোন বিভাগের সদস্য? উক্ত বিভাগের কার্যক্রম ব্যাখ্যা করো।
ঘ
তুমি কি মনে কর, জনাব শফিকের বিভাগের স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গৌরনদী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক নবজাত শিশুর মৃত্যু হয়। শিশুটির বাবা ঐ ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গৌরনদী থানার ওসি কামরুল সাহেব অভিযুক্তকে বিধি মোতাবেক গ্রেফতার করেন। জেলা জজ শফিকুল ইসলাম সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ডাক্তারকে শাস্তি প্রদান করেন।

Jessore · 2017

ক
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?
খ
যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?
গ
জনাব কামরুল সরকারের কোন বিভাগের সদস্য? উক্ত বিভাগের কার্যক্রম ব্যাখ্যা করো।
ঘ
তুমি কি মনে কর, জনাব শফিকের বিভাগের স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত সুজনের দেশে সরকারের বিভাগসমূহ কীভাবে কাজ করে? বিশ্লেষণ করো।বর্ণিত বিভাগটির কার্যাবলি ব্যাখ্যা করো।বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?আইন বিভাগের মূল কাজ কী?উদ্দীপকে উল্লিখিত দীনেশের সরকার কোন ধরনের সরকার? গণতান্ত্রিক উন্নয়নে এ সরকার জরুপিটারের রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? এ সরকারের বৈশিষ্ট্যসমূহ লিখ।বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?তুমি কি মনে কর, জনাব শফিকের বিভাগের স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত করে? বিশ্লেষণ কজনাব কামরুল সরকারের কোন বিভাগের সদস্য? উক্ত বিভাগের কার্যক্রম ব্যাখ্যা করো।যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।