উদ্দীপকের 'ক' রাষ্ট্রে সরকার ব্যবস্থার সাথে তোমার পঠিত কোন সরকার ব্যবস্থার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' রাষ্ট্রে সরকার ব্যবস্থা সাথে আমার পঠিত যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সাদৃশ্য রয়েছে। যে সরকার ব্যবস্থা রাষ্ট্রের ক্ষমতা সংবিধান কর্তৃক কেন্দ্র ও প্রদেশের মধ্যে বেষ্টিত থাকে সেটিই হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। এ সরকার কাঠামোতে একাধিক রাষ্ট্র বা প্রদেশ মিলে সরকার গঠন করে। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। উদ্দীপকের 'ক' রাষ্ট্রে ৫০ টি প্রদেশ রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রাদেশিক সরকার ও নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করে। সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে। এরূপ বর্ণনায় বোঝায় 'ক' দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। কারণ যুক্তরাষ্ট্রীয় সরকারের কেন্দ্রে ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়। এ ধরনের সরকার ব্যবস্থায় আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট হয়ে থাকে।যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি শাসিত কিংবা সংসদীয় পদ্ধতির সরকার দ্বারা পরিচালিত হতে পারে। যেমন ভারতের সংসদীয় যুক্তরাষ্ট্র পরিচালিত যেমনটি উদ্দীপকের রাষ্ট্রটিতেও দেখা যায়। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত যুক্তরাষ্ট্র বিদ্যমান।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকের 'ক' রাষ্ট্রে সরকার ব্যবস্থার সাথে তোমার পঠিত কোন সরকার ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর