জনাব কামরুল সরকারের কোন বিভাগের সদস্য? উক্ত বিভাগের কার্যক্রম ব্যাখ্যা করো।
উত্তর: জনাব কামরুল সরকারের শাসন বিভাগের সদস্য। রাষ্ট্রের শাসনকাজ পরিচালনার দায়িত্ব যে বিভাগের ওপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্থিতিশীলতা বজায় রাখতে শাসন বিভাগের কার্যাবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নে শাসন বিভাগের কার্যক্রম ব্যাখ্যা করা হলো- ১. অভ্যন্তরীণ শাসন পরিচালনা: শাসন বিভাগ দেশের অভ্যন্তরে শান্তি- শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়াও সরকারি কর্মচারীদের নিয়োগ, বদলি, পদোন্নতি, অবসর প্রদান, বেতন ও ভাতাদি নির্ধারণ ও প্রদান; প্রশাসনিক নিয়মাবলি প্রণয়ন, জরুরি আইন, অধ্যাদেশ প্রভৃতি প্রণয়ন করে থাকে। ২. পররাষ্ট্রসংক্রান্ত কার্যাবলি; বর্তমান সময়ে প্রত্যেক রাষ্ট্রই অন্য রাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগ করে এবং অন্য দেশ কর্তৃক নিযুক্ত রাষ্ট্রদূতকে নিজ দেশে গ্রহণ করে থাকে। এছাড়াও সন্ধি ও চুক্তি সম্পাদন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্ক স্থাপন বা সদস্যপদ গ্রহণ ও সেখানে নিজ দেশের প্রতিনিধি প্রেরণ করে। এসব কাজকে কূটনৈতিক বা পররাষ্ট্র সম্পর্কিত কাজ বলে। এসব কাজের দায়িত্ব পালন করে শাসন বিভাগের অন্তর্গত 'পররাষ্ট্র দপ্তর'। ৩. সামরিক কার্যাবলি; যুদ্ধ ঘোষণার বিষয়টি অনেক সময় আইন বিভাগের সম্মতির ওপর নির্ভর করলেও যুদ্ধ পরিচালনার দায়িত্ব এককভাবে শাসন বিভাগের। ৪. বিচারসংক্রান্ত কার্যাবলি: অনেক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বিচারপতিদেরকে নিয়োগ করে থাকেন। বিচারালয় কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে তিনি ক্ষমা প্রদর্শন, কিংবা তার দণ্ড হ্রাস করতে পারেন।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
জনাব কামরুল সরকারের কোন বিভাগের সদস্য? উক্ত বিভাগের কার্যক্রম ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর