তুমি কি মনে কর, জনাব শফিকের বিভাগের স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত করে? বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, জনাব শফিকের বিভাগ তথা বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত করে। বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় আইনের যথাযথ ব্যাখ্যা প্রদান এবং বিচার কাজ পরিচালনার ক্ষেত্রে বিচারকদের স্বাধীন ও মত প্রকাশের ক্ষমতা বা স্বাধীনতা। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো: গণতান্ত্রিক রাষ্ট্রের শাসনব্যবস্থায় স্বাধীন বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। একটি দেশের শাসনব্যবস্থার উৎকর্ষ নির্ণয়ের জন্য বিচার বিভাগের দক্ষতা অন্যতম গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। বিচার বিভাগের অস্তিত্ব ছাড়া সুসভ্য সামাজিক জীবন কল্পনা করা যায় না। সমাজজীবনে সকল প্রকার অন্যায়, অবিচার, অত্যাচার নির্যাতন, নিপীড়ন প্রভৃতি প্রতিরোধের প্রধান শক্তি হলো স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। বিচার বিভাগ আছে বলেই একটি দেশের সরকার সংবিধানের নির্দেশিত পথে চলতে বাধ্য হয়। স্বাধীনতার অন্যতম গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হলো আইনের শাসন। আইনের শাসনের অর্থ হলো- (ক) আইনের দৃষ্টিতে সকলে সমান, (খ) সকলের জন্য একই ধরনের আইন থাকবে, (গ) বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা যাবে না, (ঘ) বিনা বিচারে কাউকে আটক করা যাবে না, (ঙ) অভিযুক্তকারীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে এবং (চ) সকল নাগরিকের জন্য অভিন্ন বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যথার্থ আইনের শাসনের গুরুত্ব অপরিসীম। কেননা আইনের শাসন না থাকলে যেমন অনাচার সৃষ্টি হয় তেমনি আইন না মানলে সমাজ ও রাষ্ট্রে অরাজকতা সৃষ্টি হয়। এজন্যই বলা হয় যে, যথার্থ আইনের শাসন না থাকলে নাগরিক স্বাধীনতা, গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, অধিকার ও সাম্য কিছুই থাকে না। তবে আইনের শাসন কথাটি শুধু মুখে মুখে স্বীকার বা সংবিধানে সন্নিবেশিত করলেই হবে না, এর বাস্তব প্রয়োগও ঘটাতে হবে। তাহলে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ গড়ে তোলার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
তুমি কি মনে কর, জনাব শফিকের বিভাগের স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর