'?' চিহ্নিত স্থানে যা বসবে তার কার্যাবলী ব্যাখ্যা কর।
উত্তর: '?' চিহ্নিত স্থানে সরকারের আইন বিভাগ বসবে। বিশ্বের যে কোন দেশের সরকার ব্যবস্থা তিনটি বিভাগ পরিলক্ষিত হয়। যথা- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এ তিন বিভাগের কাজের সমন্বয়ের মাধ্যমে রাষ্ট্রের সরকার ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। উদ্দীপকে সরকারের দুটি বিভাগ শাসন ও বিচার বিভাগ উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে '?' স্থানে সরকারের আইন বিভাগ নির্দেশিত হবে। সরকারের আইন বিভাগ নানা রকম গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে। আইন বিভাগের প্রথম ও প্রধান কাজ আইন প্রণয়ন হলেও এ বিভাগটি কিছু শাসন সংক্রান্ত কাজও রয়েছে। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আইন সবার শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। এতে শাসন বিভাগ তার যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। আইন বিভাগ শুধুমাত্র বাজেট নির্ধারণ করেই ক্ষ্যান্ত হয় না। সরকারের আর্থিক আয় ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি এটি করা রোগ ও ব্যয় বরাদ্দকরনের মাধ্যমে জনগণের জীবন যাত্রার মানকে প্রভাবিত করে। আবার আইন বিভাগ সরকারের নীতিমালা ও প্রণয়ন করে। সরকার কী করবে,সরকারি নীতি কী হবে প্রভৃতি বিষয়দের সাথে আইনবিভাগের কাজের সংশ্লিষ্ট থাকে। আইনসভা জনমত গঠন করতে সহায়ক ভূমিকা পালন করে। আইনসভার জনপ্রতিনিধিগণ বিতর্ক আলোচনা ও ভোটাভোটির মাধ্যমে সরকারের নিকট জনগণের দাবি-দাওয়া তুলে ধরে। তাছাড়া আইন বিভাগের হাতে নির্বাচন ক্ষমতাও রয়েছে। বাংলাদেশ ও ভারতে আইনসভা রাষ্ট্রপতি নির্বাচিত করে। আইন বিভাগ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অনুসন্ধান ও তল্লাশি পরিচালনা করে থাকে। আইন বিভাগ আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, সরকারি সিদ্ধান্তের ওপর আলোচনা ও বিতর্ক হয়। এতে করে সুস্থ ও উন্নত মানের আইন ও শাসন সংক্রান্ত নীতি প্রণয়ন করা সম্ভব হয়।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
'?' চিহ্নিত স্থানে যা বসবে তার কার্যাবলী ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর