উদ্দীপকে প্রশ্ন '?' চিহ্নিত বিভাগের সাথে অপর বিভাগ দুটি সম্পর্ক মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে প্রশ্ন '?' চিহ্নিত বিভাগটি হলো আইন বিভাগ।আইন বিভাগের সাথে সরকারের শাসন বিভাগ ও বিচার বিভাগের সম্পর্ক রয়েছে। সরকারের আইন বিভাগের সাথে শাসন বিভাগ ও বিচার বিভাগের বলিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কেননা আইনসভা প্রণীত আইন বাস্তবায়ন ও সুরক্ষার জন্য শাসনবিভাগ ও বিচার বিভাগের প্রয়োজনীয়তা দেখা দেয়। আইনসভা প্রণীত আইনের দিকনির্দেশনা অনুযায়ী সরকারের শাসনকার্য পরিচালিত হয়। শাসনকার্যে গতিশীলতা জনকল্যাণ নিশ্চিত করার জন্য আইন বিভাগ শাসন বিভাগের চাহিদা অনুযায়ী নতুন আইন প্রণয়ন ও প্রচলিত আইনের সংশোধন করে থাকে। আবার আইনসভার আইন প্রণয়ন, নীতি নির্ধারণ ও শাসন বিভাগের প্রত্যাশিত আইনের প্রস্তাবকে অনুমোদন বা নাকচ করার মাধ্যমে শাসন বিভাগের নিয়ন্ত্রণ করে থাকে। এ কারণে আইন সবার সাথে শাসন বিভাগের সর্বদা সম্ভাব বজায় থাকে। অন্যদিকে, আইন সবার প্রণীত আইন দ্বারা বিচার বিভাগ তার কার্য পরিচালনা করে থাকে। নাগরিকের স্বাধীনতা রক্ষা ও অধিকার অক্ষুন্ন রাখার জন্য বিচার বিভাগ বিচারকার্য পরিচালনা করে। এক্ষেত্রে তাকে আইন বিভাগের প্রণীত আইনের শরণাপন্ন হতে হয়। এছাড়া বিচার বিভাগ দেশের সর্বোচ্চ আইন সংবিধানের রক্ষা কর্তা হিসেবে নিয়োজিত। সুতরাং আলোচনা প্রেক্ষিতে বলা যায়, আইন বিভাগের সাথে অন্য দুটি বিভাগ অর্থাৎ শাসন বিভাগ ও বিচার বিভাগের সুসম্পর্ক বিদ্যমান।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে প্রশ্ন '?' চিহ্নিত বিভাগের সাথে অপর বিভাগ দুটি সম্পর্ক মূল…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর