বিশ্বায়ন ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর: বিশ্বায়ন এমন একটি প্রক্রিয়া যা বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, মতাদর্শগত, সংস্কৃতি এবং প্রাতিষ্ঠানিকভাবে একটি একক বিশ্ব সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখছে। সাধারণ অর্থে বিশ্বায়ন বলতে সারা বিশ্বের অর্থনীতির ক্রমবর্ধমান একত্রিকরণকে বোঝায়। বিশ্বায়ন বিশ্বের অর্থনীতি, সংস্কৃতি এবং জনসংখ্যা ক্রমবর্ধমান আত্মনির্ভরতাকে বর্ণনা করে - যা পণ্য পরিষেবা, প্রযুক্তি এবং বিনিয়োগের প্রবাহ, মানুষ এবং তথ্যের আন্তঃসীমান্ত বাণিজ্য দ্বারা সৃষ্ট। অর্থাৎ বিশ্বায়ন বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতিকে বেশি প্রাধান্য দেয়। বিভিন্ন দেশের মধ্যে আর্থিক আদান-প্রদানের মাধ্যমে পারস্পরিক সাজ ও সহযোগিতা কে গড়ে তুলতে বিশ্বায়ন সাহায্য করে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
বিশ্বায়ন ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর