'গ' চিহ্নিত স্থানটি সরকারের কোন বিভাগকে নির্দেশ করছে? এর কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: 'গ' চিহ্নিত স্থানটি সরকারের শাসন বিভাগের প্রতি ইঙ্গিত করা হয়েছে। শাসন বিভাগ হলো সরকারের সেই অংশ, যার ওপর রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে। শাসন বিভাগের অন্যতম কাজ হলো আইনসভা কর্তৃক প্রণীত আইন অনুযায়ী দেশের শাসনকার্য পরিচালনা করা। এছাড়াও রাষ্ট্রের অভ্যন্তরে শান্তিশৃঙ্খলা রক্ষা করা শাসন বিভাগের অন্যতম কাজ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহিরাক্রমণ প্রতিহত করা, দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শাসন বিভাগের ওপর ন্যস্ত। সরকারকে সঠিকভাবে পরিচালনার জন্য শাসন বিভাগকে নীতিনির্ধারণসংক্রান্ত কাজ করতে হয়। স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সরকারের শাসন বিভাগ সুনির্দিষ্ট নীতিনির্ধারণ করে। এসব দায়িত্ব সঠিকভাবে পালন করে শাসন বিভাগ রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য শাসন বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
'গ' চিহ্নিত স্থানটি সরকারের কোন বিভাগকে নির্দেশ করছে? এর কার্যাবলি …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর