উদ্দীপকে জনমতের কোন কোন বাহনগুলো প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'জনমতের সংবাদপত্র, টেলিভিশন, সভাসমিতি ও রাজনৈতিক দল- এসব বাহনগুলো প্রতিফলিত হয়েছে। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় জনমতের গুরুত্ব অত্যধিক। কারণ সুষ্ঠু জনমত গঠন ও প্রচারের ওপরই গণতান্ত্রিক সরকারের সাফল্য অনেকাংশে নির্ভর করে। কীভাবে এবং কীসের মাধ্যমে জনমত প্রতিষ্ঠিত হয় তাই হলো জনমত গঠনের বাহন। জনমত গঠনের এরূপ অনেক মাধ্যম রয়েছে যার মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রের জনমত সংগঠিত হয়। উদ্দীপকের 'X [গণিত] রাষ্ট্রে বিচারকার্যে শাসন বিভাগের হস্তক্ষেপের ফলে জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। চার মাস আগে 'আমাদের দিন' পত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর দেশের টিভি চ্যানেলগুলো ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে। রাজনৈতিক দলগুলো কর্মসূচি দেয়। জনগণ স্বাধীন বিচার বিভাগের দাবিতে রাস্তায় নেমে আসে। এরূপ বর্ণনায় জনমত গঠনের বেশ কয়েকটি বাহন প্রতিফলিত হয়েছে। প্রথমে যে বাহনটি জনমত গঠনে ভূমিকা পালন করেছে সেটি হলো দৈনিক পত্রিকা। এরপর গণমাধ্যমের অন্যতম ধারক টেলিভিশন জনমত গঠনে ভূমিকা পালন করেছে। এরপর রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিয়ে রাস্তায় নেমেছে, যা জনমতকে সুসংগঠিত করার অন্যতম মাধ্যম। এর পাশাপাশি জনগণ রাস্তায় নেমে সভাসমিতি করেছে, যা জনমত গঠনে সহায়তা করেছে। এসবগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের দাবির প্রেক্ষিতে জনমত গঠিত হয়েছে। এতে সরকার বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করে আইন প্রণয়ন করে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে জনমতের কোন কোন বাহনগুলো প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর