উদ্দীপকে বর্ণিত বিভাগের স্বাধীনতা কীভাবে রক্ষা করা যায়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিভাগ দ্বারা সরকারের অন্যতম বিভাগ বিচার বিভাগকে বোঝানো হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় নিচে আলোচনা করা হলো- ১. সরকার উপযুক্ত যোগ্যতাসম্পন্ন বিচারক নিয়োগ করে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে পারে। ২. বিচারক নিয়োগ পদ্ধতি এমন হওয়া উচিত যেন তারা শাসন বিভাগ বা অন্য কারও ওপর নির্ভরশীল না হয়। এতে করে বিচার বিভাগের স্বাধীনতা অনেকটা বজায় থাকবে। ৩. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য বিচারকদেরকে দীর্ঘ মেয়াদের জন্য নিয়োগদান করতে হবে। কেননা স্বল্পসময়ের জন্য নিযুক্ত হলে বিচারকরা মুক্ত মন দিয়ে বিচারকার্য সম্পাদন করতে পারে না। ৪. বিচারকদের অপসারণ পদ্ধতির ওপরও বিচার বিভাগের স্বাধীনতা অনেকটা নির্ভর করে। ৫. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অবশ্যই বিচারকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে। কেননা, বিচারকরা যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে তারা স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারবে না। ৬. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করার জন্য আইন ও শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক রাখতে হবে। এক্ষেত্রে আইন বিভাগ ও শাসন বিভাগের কাজের পরিধি নির্দিষ্ট করে দিতে হবে। উপরিউক্ত কার্যাবলি সম্পাদনের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিভাগের স্বাধীনতা কীভাবে রক্ষা করা যায়? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর