উদ্দীপকের সুমন কোন বিভাগে কর্মরত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সুমন আইন বিভাগে কর্মরত। সরকারের আইন বিভাগ একটি গুরুত্বপূর্ণ বিভাগ। আইন বিভাগ বলতে সেই বিভাগকে বোঝায় যেটি রাষ্ট্রপরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করে কিংবা প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করে। এ বিভাগটি রাষ্ট্রভেদে এককক্ষবিশিষ্ট আবার দ্বিকক্ষবিশিষ্ট হতে পারে। আইনসভার সদস্যরা জনগণের প্রতিনিধিত্ব করে। সারাদেশ থেকে নির্বাচিত প্রতিনিধিরাই আইনসভায় উপস্থিত হয়ে তাদের পক্ষে নানারকম দাবিদাওয়া পেশ করে ও প্রয়োজনীয় আইন প্রণয়ন ও পদক্ষেপ গ্রহণ করে থাকে। উদ্দীপকে বলা হয়েছে, সুমনের বিভাগ শাসনকার্য পরিচালনা ও বিচারকার্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করে। তার বিভাগ প্রয়োজনে আইন সংশোধন, পরিবর্তন কিংবা বাতিলও করতে পারে। এরূপ বর্ণনায় সহজেই অনুমান করা যায়, সুমনের বিভাগটি হলো সরকারের আইন বিভাগ। কারণ সরকারের আইন বিভাগের মূল কাজ হলো আইন প্রণয়ন ও প্রণীত আইনের সংশোধন ও পরিমার্জন করা। এছাড়া এ বিভাগ প্রণীত আইন দ্বারা বিচার বিভাগ ও শাসন বিভাগ তাদের কার্যাবলি পরিচালনা করে থাকে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকের সুমন কোন বিভাগে কর্মরত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর