সুখন স্যারের বক্তব্যে সরকারের যে বিভাগের কথা উঠে এসেছে তার গঠনপ্রণালি আলোচনা কর।
উত্তর: সুখন স্যারের বক্তব্য সরকারের আইন বিভাগের কথা উঠে এসেছে। আইন বিভাগ রাষ্ট্র ও সরকারের প্রাণ। রাষ্ট্র ও সরকারব্যবস্থাভেদে বিশ্বে এই বিভাগের গঠনে আছে স্বতন্ত্র। যেমন কোথাও আইন বিভাগ এক কক্ষবিশিষ্ট যেমন, বাংলাদেশ। আবার কোথাও দ্বিকক্ষবিশিষ্ট যেমন যুক্তরাষ্ট্র। দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার একটিকে নিম্নকক্ষ অপরটিকে উচ্চকক্ষ বলা হয়। আইনসভার সদস্যগণ প্রায় সব রাষ্ট্রেই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। তবে এর সদস্য সংখ্যা রাষ্ট্রভেদে ভিন্ন ভিন্ন যেমন বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা ৩৫০। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, মার্কিন যুক্তরাষ্ট্রে আইনসভার নাম কংগ্রেস। আইনসভায় স্পিকার, ডেপুটি স্পিকার, সরকার দলীয় নেতা, উপনেতাসহ বিভিন্ন পদ থাকে। এটির কার্যালয়ের নামও বিভিন্ন দেশে বিভিন্ন। যেমন- বাংলাদেশের আইনসভার কার্যালয়ের নাম 'জাতীয় সংসদ ভবন', আমেরিকার কংগ্রেসের কার্যালয়ের নাম 'Capital House [গণিত] . আইনসভার কার্যকাল সংবিধান দ্বারা নির্দিষ্ট। বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর। যুক্তরাষ্ট্রের দুই কক্ষের মোট সদস্য ৫৩৫ জন।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
সুখন স্যারের বক্তব্যে সরকারের যে বিভাগের কথা উঠে এসেছে তার গঠনপ্রণা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর