সরকারের পরিপূর্ণতা শীর্ষক সুখন স্যারের বক্তব্যের যথার্থতা নিরূপণ কর।
উত্তর: সরকারের পরিপূর্ণতা শীর্ষক সুখন স্যারের বক্তব্যটি হলো-সরকারের অপরিহার্য তিনটি বিভাগের সমন্বয়ের মাধ্যমে একটি রাষ্ট্রের পরিপূর্ণতা ফুটে ওঠে।- এ মন্তব্যটি যথার্থ। যেকোনো দেশের সরকার এর তিনটি অঙ্গ নিয়ে প্রতিষ্ঠা লাভ করে। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এ তিনটি বিভাগের সরব উপস্থিতি এবং কার্যকর ভূমিকার মাধ্যমে রাষ্ট্রীয় কার্যাবলি পরিপূর্ণতা লাভ করে। আইন বিভাগের মূল কাজ হলো নতুন আইন প্রণয়ন ও পুরোনো আইন সংশোধন করা। শাসন বিভাগের মূল কাজ হলো আইনানুসারে শাসনকাজ পরিচালনা করা। আর বিচার বিভাগের মূল কাজ হলো আইনের যথাযথ প্রয়োগ, বিচার কাজ সম্পাদন ও নাগরিকরা অধিকার বঞ্চিত হলে তা দেখা। এ তিন বিভাগের ক্ষমতা ও কার্যাবলির মূল উৎস হলো সংবিধান। সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। সংবিধানের এ সর্বোচ্চ মর্যাদা রক্ষার ভার বিচার বিভাগের ওপর ন্যস্ত। আইন বিভাগ সংবিধানের পরিপন্থি আইন প্রণয়ন করলেও বিচার বিভাগ তাকে সংবিধান বিরোধী বলে বাতিল করে দিতে পারে। তাছাড়া সংবিধানের কোনো অস্পষ্টতা থাকলেও তা ব্যাখ্যা দিয়ে থাকে বিচার বিভাগ। বিচার বিভাগ নাগরিক অধিকারের রক্ষক হিসেবে কাজ করে। অধিকাংশ ক্ষেত্রে নাগরিক অধিকার লঙ্ঘিত হয় শাসন বিভাগের মাধ্যমে। এক্ষেত্রেও বিচার বিভাগ শাসন বিভাগকে নাগরিক অধিকার রক্ষায় বাধ্য করে থাকে। আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যকার সুসম্পর্কের মধ্য দিয়েই রাষ্ট্রে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হয়। আলোচনা শেষে তাই বলা যায়, একটি রাষ্ট্র হলো আইন, শাসন ও বিচার বিভাগের কার্যাবলির প্রতিফলিত রূপ। এ তিন বিভাগের যথাযথ সমন্বয় ও কার্যকরী পদক্ষেপের ওপর সরকারের সফলতা নির্ভর করে। সুতরাং বলা যায়, প্রশ্নোল্লিখিত মন্তব্যটি যথার্থ।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
সরকারের পরিপূর্ণতা শীর্ষক সুখন স্যারের বক্তব্যের যথার্থতা নিরূপণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর