উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সরকারের কোন বিভাগ 'নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সরকারের বিচার বিভাগ নির্দেশ করে। সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ প্রণীত আইনসমূহকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে, অপরাধীর দন্ড বিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অভিহিত করা হয়। এটি সরকারের তিনটি বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিভাগ। নাগরিকের স্বাধীনতা ও অধিকারকে অক্ষুণ্ণ রাখার জন্য বিচার বিভাগ বিচারকার্য পরিচালনা করে। দেশের বিভিন্ন পর্যায়ের আদালতের সমন্বয়ে গঠিত সরকারের বিভাগ বিভাগ। বিচার বিভাগের দক্ষতা ও নিপুণতার ওপরই নির্ভর করে শাসনব্যবস্থার উৎকর্ষতা। উদ্দীপকের '?' চিহ্নিত স্থানের বিভাগটি নাগরিক অধিকার রক্ষা করে, অপরাধীকে শাস্তি ও নিরপরাধীকে মুক্তিদান এবং আইনের ব্যাখ্যা প্রদান করে। এরূপ বর্ণনায় স্পষ্ট হয়ে উঠে যে উক্ত বিভাগটি হলো সরকারের বিচার বিভাগ। কেননা, বিচার বিভাগ সংবিধান মেনে দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে নাগরিক অধিকার রক্ষা করে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সরকারের কোন বিভাগ 'নির্দেশ করে? ব্যাখ্য…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর