আইন ও নৈতিকতার সম্পর্ক নিরূপণ কর।
উত্তর: আইনের সার্থকতা এর কার্যকারিতার মধ্যে নিহিত। যে বিধানকে মানুষ মানতে চায় না কিংবা সমাজ স্বীকৃতি দেয় না, তাকে আইন বলা যায় না। এরূপ আইন শুধু বোঝা ছাড়া আর কিছুই নয়। সুতরাং সামাজিক স্বীকৃতি পেতে হলে আইনকে অবশ্যই নৈতিকতার গুণে সমৃদ্ধ হতে হয়। নৈতিকতা আইনের সীমা নির্দেশ করে। অপরপক্ষে যে আইন মানুষের নীতিবোধকে আঘাত করে সে আইনকে কম মানুষই মান্য করে। তাই নৈতিকতার বিষয়টি মাথায় রেখেই যেকোনো আইন প্রণয়ন করা হয়। তাই বলা হয়, আইন ও নৈতিকতা পরস্পর নির্ভরশীল।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
আইন ও নৈতিকতার সম্পর্ক নিরূপণ কর।
উত্তর