মূল্যবোধ বলতে কী বোঝায়?
উত্তর: মূল্যবোধ হলো মানুষের সমাজস্বীকৃত এমন কার্যক্রম বা আচরণ, যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়। এটি স্থায়ী কোনো বিষয় নয়। স্থান এবং সময়ভেদে মূল্যবোধ পরিবর্তিত হয়। অর্থাৎ মূল্যবোধ হলো আপেক্ষিক। যেমন- আমাদের দেশের প্রচলিত মূল্যবোধ অনুযায়ী ধুমপান করা, বিশেষত বড়দের সামনে ধূমপান একটি অন্যায় কাজ। কিন্তু অনেক দেশে এটি একটি সাধারণ ব্যাপার। সুতরাং বলা যায়- ১. মূল্যবোধ হলো ভালো বা মন্দ সম্পর্কে সামাজিক ধারণা; ২. কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের বিশ্লেষণমূলক রায়; ৩. সমাজের মানুষের সাধারণ আচরণ, যাতে আবেগ বিদ্যমান।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
মূল্যবোধ বলতে কী বোঝায়?
উত্তর