উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত (?) স্থানে সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? এর গঠন লেখ।
উত্তর: উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত (?) স্থানে সরকারের শাসন বিভাগকে নির্দেশ করে। রাষ্ট্রের শাসনকাজ পরিচালনার দায়িত্ব যে বিভাগের ওপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। ব্যাপক অর্থে, শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকে বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা এবং তার মন্ত্রিপরিষদকে বোঝায়। উদ্দীপকের (?) চিহ্নিত অংশের তথ্যগুলো হলো- রাষ্ট্রের শাসননীতি নির্ধারণ ও কার্যকর করে, সরকারের রাজনৈতিক অংশ এবং শাসন কাজ পরিচালনা করে। এ তথ্যগুলো স্পষ্টভাবে সরকারের শাসন বিভাগকে নির্দেশ করে। গঠন ও কার্যাবলির ভিত্তিতে শাসন বিভাগ দুই ভাগে বিভক্ত। যথা- ১. রাজনৈতিক শাসক এবং ২. অ-রাজনৈতিক শাসক। শাসন বিভাগের রাজনৈতিক অংশ নির্দিষ্ট সময়ের জন্য জনগণ কর্তৃক নির্বাচিত হন। তারা তাদের সম্পাদিত কার্যাবলির জন্য জনগণের নিকট দায়ী থাকেন। আর প্রশাসনিক দায়িত্ব পালনকারী স্থায়ী, বেতনভোগী কর্মচারীরা হলো শাসন বিভাগের অ-রাজনৈতিক অংশ। তারা রাজনৈতিক শাসকদের নির্দেশনা অনুযায়ী সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও প্রশাসনিক কর্মকাণ্ড সম্পাদন করেন।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত (?) স্থানে সরকারের কোন বিভাগকে নির্দেশ করে…
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর