শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত (?) স্থানে ইঙ্গিতকৃত বিভাগের কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের (?) চিহ্নিত স্থানে ইঙ্গিতকৃত বিভাগ অর্থাৎ শাসন বিভাগের ক্ষমতা বা কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শাসন বিভাগ হলো রাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যার মাধ্যমে নীতিনির্ধারিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা হয়। এটি প্রশাসনিক কাজ পরিচালনা করে এবং রাষ্ট্রের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করে। আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এই বিভাগের গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, আইনসভায় অনেক সময় অদক্ষ ও অযোগ্য সদস্য নির্বাচিত হন, যারা আইন প্রণয়নের জটিলতা সামাল দিতে পারেন না। ফলে অনেক ক্ষেত্রেই আইন প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব শাসন বিভাগের ওপর বর্তায়। দ্বিতীয়ত, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় জনকল্যাণমূলক কার্যক্রম যেমন-স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলোতে তৎপরতা বাড়ায় শাসন বিভাগের কার্যক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে। তৃতীয়ত, আইনসভা বছরজুড়ে স্বল্প - সময়ের জন্য অধিবেশন বসায় এবং আইনের খুঁটিনাটি দিক নিয়ে কাজ করার যথেষ্ট সময় তাদের থাকে না। এতে আইন প্রণয়নের দায়িত্ব প্রায়শই শাসন বিভাগকে অর্পণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক সংকট, জরুরি অবস্থা, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও প্রযুক্তিগত অগ্রগতির ফলে প্রশাসনিক দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বেড়েছে, যা শাসন বিভাগের ভূমিকাকে আরও দৃঢ় ও প্রসারিত করেছে। জনগণও শাসন বিভাগের সেবার মাধ্যমে সরাসরি উপকৃত হওয়ায় তাদের ওপর নির্ভরতা বাড়ছে। আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, আধুনিক রাষ্ট্রের জটিলতা, জনগণের চাহিদা এবং প্রশাসনিক দক্ষতার প্রয়োজনীয়তা শাসন বিভাগের ক্ষমতা ও কার্যক্রম বৃদ্ধির অন্যতম কারণ। তাই বর্তমান সময়ে শাসন বিভাগের ভূমিকা ক্রমেই কেন্দ্রীভূত ও প্রভাবশালী হয়ে উঠছে।

HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল

তুমি কি মনে কর, উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত (?) স্থানে ইঙ্গিতকৃত বিভাগ…

উদ্দীপক

question image

Jessore · 2025

উত্তর

বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট।

উত্তর

রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার দায়িত্ব যে বিভাগের ওপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকে বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা এবং তার মন্ত্রিপরিষদকে বোঝায়।

উত্তর

উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত (?) স্থানে সরকারের শাসন বিভাগকে নির্দেশ করে। রাষ্ট্রের শাসনকাজ পরিচালনার দায়িত্ব যে বিভাগের ওপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। ব্যাপক অর্থে, শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকে বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা এবং তার মন্ত্রিপরিষদকে বোঝায়। উদ্দীপকের (?) চিহ্নিত অংশের তথ্যগুলো হলো- রাষ্ট্রের শাসননীতি নির্ধারণ ও কার্যকর করে, সরকারের রাজনৈতিক অংশ এবং শাসন কাজ পরিচালনা করে। এ তথ্যগুলো স্পষ্টভাবে সরকারের শাসন বিভাগকে নির্দেশ করে। গঠন ও কার্যাবলির ভিত্তিতে শাসন বিভাগ দুই ভাগে বিভক্ত। যথা- ১. রাজনৈতিক শাসক এবং ২. অ-রাজনৈতিক শাসক। শাসন বিভাগের রাজনৈতিক অংশ নির্দিষ্ট সময়ের জন্য জনগণ কর্তৃক নির্বাচিত হন। তারা তাদের সম্পাদিত কার্যাবলির জন্য জনগণের নিকট দায়ী থাকেন। আর প্রশাসনিক দায়িত্ব পালনকারী স্থায়ী, বেতনভোগী কর্মচারীরা হলো শাসন বিভাগের অ-রাজনৈতিক অংশ। তারা রাজনৈতিক শাসকদের নির্দেশনা অনুযায়ী সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও প্রশাসনিক কর্মকাণ্ড সম্পাদন করেন।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের (?) চিহ্নিত স্থানে ইঙ্গিতকৃত বিভাগ অর্থাৎ শাসন বিভাগের ক্ষমতা বা কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শাসন বিভাগ হলো রাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যার মাধ্যমে নীতিনির্ধারিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা হয়। এটি প্রশাসনিক কাজ পরিচালনা করে এবং রাষ্ট্রের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করে। আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এই বিভাগের গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, আইনসভায় অনেক সময় অদক্ষ ও অযোগ্য সদস্য নির্বাচিত হন, যারা আইন প্রণয়নের জটিলতা সামাল দিতে পারেন না। ফলে অনেক ক্ষেত্রেই আইন প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব শাসন বিভাগের ওপর বর্তায়। দ্বিতীয়ত, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় জনকল্যাণমূলক কার্যক্রম যেমন-স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলোতে তৎপরতা বাড়ায় শাসন বিভাগের কার্যক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে। তৃতীয়ত, আইনসভা বছরজুড়ে স্বল্প - সময়ের জন্য অধিবেশন বসায় এবং আইনের খুঁটিনাটি দিক নিয়ে কাজ করার যথেষ্ট সময় তাদের থাকে না। এতে আইন প্রণয়নের দায়িত্ব প্রায়শই শাসন বিভাগকে অর্পণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক সংকট, জরুরি অবস্থা, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও প্রযুক্তিগত অগ্রগতির ফলে প্রশাসনিক দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বেড়েছে, যা শাসন বিভাগের ভূমিকাকে আরও দৃঢ় ও প্রসারিত করেছে। জনগণও শাসন বিভাগের সেবার মাধ্যমে সরাসরি উপকৃত হওয়ায় তাদের ওপর নির্ভরতা বাড়ছে। আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, আধুনিক রাষ্ট্রের জটিলতা, জনগণের চাহিদা এবং প্রশাসনিক দক্ষতার প্রয়োজনীয়তা শাসন বিভাগের ক্ষমতা ও কার্যক্রম বৃদ্ধির অন্যতম কারণ। তাই বর্তমান সময়ে শাসন বিভাগের ভূমিকা ক্রমেই কেন্দ্রীভূত ও প্রভাবশালী হয়ে উঠছে।
HSCCivics 1st PaperChapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সকল দেশেই সরকারের এমন একটি বিভাগ রয়েছে, যা বিদ্যমান আইনসমূহ প্রয়োগ করে অপরাধীর দণ্ড বিধান করে। কিন্তু সুজনের দেশে এ বিভাগটি স্বাধীন নয়।

Barisal · 2017

ক
আইন বিভাগের মূল কাজ কী?
খ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ
বর্ণিত বিভাগটির কার্যাবলি ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত সুজনের দেশে সরকারের বিভাগসমূহ কীভাবে কাজ করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সকল দেশেই সরকারের এমন একটি বিভাগ রয়েছে, যা বিদ্যমান আইনসমূহ প্রয়োগ করে অপরাধীর দণ্ড বিধান করে। কিন্তু সুজনের দেশে এ বিভাগটি স্বাধীন নয়।

Barisal · 2017

ক
আইন বিভাগের মূল কাজ কী?
খ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ
বর্ণিত বিভাগটির কার্যাবলি ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত সুজনের দেশে সরকারের বিভাগসমূহ কীভাবে কাজ করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আইন বিভাগের মূল কাজ কী?

আইন বিভাগের মূল কাজ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পিটার তার বন্ধু দীনেশকে জানায় তাদের সরকার দীনেশদের সরকারের মত আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়।

Barisal · 2017

ক
কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?
খ
বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?
গ
পিটারের রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? এ সরকারের বৈশিষ্ট্যসমূহ লিখ।
ঘ
উদ্দীপকে উল্লিখিত দীনেশের সরকার কোন ধরনের সরকার? গণতান্ত্রিক উন্নয়নে এ সরকার জরুরি- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পিটার তার বন্ধু দীনেশকে জানায় তাদের সরকার দীনেশদের সরকারের মত আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়।

Barisal · 2017

ক
কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?
খ
বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?
গ
পিটারের রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? এ সরকারের বৈশিষ্ট্যসমূহ লিখ।
ঘ
উদ্দীপকে উল্লিখিত দীনেশের সরকার কোন ধরনের সরকার? গণতান্ত্রিক উন্নয়নে এ সরকার জরুরি- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?

বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?

কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গৌরনদী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক নবজাত শিশুর মৃত্যু হয়। শিশুটির বাবা ঐ ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গৌরনদী থানার ওসি কামরুল সাহেব অভিযুক্তকে বিধি মোতাবেক গ্রেফতার করেন। জেলা জজ শফিকুল ইসলাম সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ডাক্তারকে শাস্তি প্রদান করেন।

Jessore · 2017

ক
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?
খ
যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?
গ
জনাব কামরুল সরকারের কোন বিভাগের সদস্য? উক্ত বিভাগের কার্যক্রম ব্যাখ্যা করো।
ঘ
তুমি কি মনে কর, জনাব শফিকের বিভাগের স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গৌরনদী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক নবজাত শিশুর মৃত্যু হয়। শিশুটির বাবা ঐ ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গৌরনদী থানার ওসি কামরুল সাহেব অভিযুক্তকে বিধি মোতাবেক গ্রেফতার করেন। জেলা জজ শফিকুল ইসলাম সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ডাক্তারকে শাস্তি প্রদান করেন।

Jessore · 2017

ক
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?
খ
যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?
গ
জনাব কামরুল সরকারের কোন বিভাগের সদস্য? উক্ত বিভাগের কার্যক্রম ব্যাখ্যা করো।
ঘ
তুমি কি মনে কর, জনাব শফিকের বিভাগের স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত সুজনের দেশে সরকারের বিভাগসমূহ কীভাবে কাজ করে? বিশ্লেষণ করো।বর্ণিত বিভাগটির কার্যাবলি ব্যাখ্যা করো।বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?আইন বিভাগের মূল কাজ কী?উদ্দীপকে উল্লিখিত দীনেশের সরকার কোন ধরনের সরকার? গণতান্ত্রিক উন্নয়নে এ সরকার জরুপিটারের রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? এ সরকারের বৈশিষ্ট্যসমূহ লিখ।বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?তুমি কি মনে কর, জনাব শফিকের বিভাগের স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত করে? বিশ্লেষণ কজনাব কামরুল সরকারের কোন বিভাগের সদস্য? উক্ত বিভাগের কার্যক্রম ব্যাখ্যা করো।যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।