উদ্দীপকে 'X [গণিত] এবং 'Y [গণিত] -এর কর্মকান্ড একে অপরের সহযোগী ও পরিপূরক- বিশ্লেষণ কর।
উত্তর: আমিও মনে করি, উদ্দীপকে উল্লিখিত মি. 'X [গণিত] ' ও মি. 'Y [গণিত] -এর কর্মকান্ড একে অপরের সহযোগী ও পরিপূরক। উদ্দীপকে মি. 'X [গণিত] জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি হিসেবে সরকারি আইন প্রণয়নে ভূমিকা রাখেন। অর্থাৎ তিনি আইন বিভাগের সদস্য। অন্যদিকে, মি. 'Y [গণিত] সরকারি নীতি ও আইন প্রণয়নে সহযোগিতা করেন এবং বাস্তবায়নের ভূমিকা রাখেন। অর্থাৎ মি. 'Y [গণিত] সরকারের শাসন বিভাগের সদস্য। আর আমিও মনে করি, উভয় একে অপরের সহযোগী ও পরিপূরক। একটি দেশে আইনসভা যে আইন প্রণয়ন করে সে অনুযায়ী শাসন রিভাগ দেশ পরিচালনা করে থাকে। বিচার বিভাগ কর্তৃক প্রণীত রায় বাস্তবায়ন করতে গিয়ে শাসন বিভাগ আইন বিভাগের নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। আবার আইনসভার সদস্যরা তাদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে। আইনসভা তাদের কাজের জন্য শাসন বিভাগের ওপর নির্ভরশীল থাকে। কেননা, প্রণীত আইন বা গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব সবসময় শাসন বিভাগের হাতেই ন্যস্ত থাকে। আবার শাসন বিভাগ আইনসভা প্রণীত নির্দেশনা বাস্তবায়নে বাধ্য থাকে। গণতান্ত্রিক দেশে সংসদীয় সরকারব্যবস্থায় শাসন বিভাগ যৌথভাবে আইনসভার নিকট তাদের কাজের জন্য বাধ্য থাকে। শাসন ও আইন বিভাগ উভয় উভয়ের প্রতি নির্ভরশীল ও আস্থাশীল। এ দুই বিভাগের মধ্যে কাজের সমন্বয়ের অভাব ঘটলে সুশাসন ব্যাহত হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মি. 'X [গণিত] ও মি. 'Y [গণিত] -এর কর্মকাণ্ড একে অপরের সহযোগী ও পরিপূরক।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে 'X এবং 'Y -এর কর্মকান্ড একে অপরের সহযোগী ও পরিপূরক- বিশ্…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর