'খ' রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারব্যবস্থাকে বোঝায় যেখানে শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে না। এ সরকারের যিনি রাষ্ট্রপ্রধান তিনিই প্রকৃত শাসক ও নির্বাহী প্রধান। এ শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি ও মন্ত্রীরা আইনসভার সদস্য নন এবং তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে না। এতে রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে। উদ্দীপকে 'খ' রাষ্ট্রের প্রকৃত শাসক ও সরকারপ্রধান হলেন রাষ্ট্রপতি। মন্ত্রিসভার সব সদস্যও তার কাছে দায়ী। রাষ্ট্রপতি শাসিত সরকার একটি গণতান্ত্রিক সরকার যার রাষ্ট্রপ্রধান জনগণ কর্তৃক নির্বাচিত হন। রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রপতি প্রকৃত শাসক। ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির কারণে রাষ্ট্রপতিকে আইনসভার নিকট জবাবদিহিতা করতে হয় না। তিনি তার মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়োগ দেন। মন্ত্রীরা তার ইচ্ছা অনুযায়ী স্থায়ী হয়ে থাকেন। এরূপ বর্ণনার মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রতিরূপ প্রকাশ পেয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'খ' রাষ্ট্র রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
'খ' রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর