"বর্তমানে সারোয়ার হোসেনের বিভাগের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।”- সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের সারোয়ার হোসেনের বিভাগটি হলো সরকারের শাসন বিভাগ। 'বর্তমানে শাসন বিভাগের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে'- উক্তিটি যথার্থ। উদ্দীপকে বলা হয়েছে, জনাব সারোয়ার হোসেন আইন বিভাগের প্রণীত নীতিমালার আলোকে তার বিভাগ প্রতিষ্ঠানটি পরিচালনা করে। এমনকি জনাব আকমলের আইন বিভাগ অর্থ আয়-ব্যয় সংক্রান্ত যে বাজেট অনুমোদন করে সে অনুযায়ী সারোয়ার হোসেনের বিভাগ অর্থ ব্যয় করে। এ থেকে বোঝা যায় সারোয়ার হোসেনের বিভাগটি হলো সরকারের শাসন বিভাগ। বর্তমানে শাসন বিভাগের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, আইনসভায় অনেক সময় অদক্ষ ও অযোগ্য সদস্য নির্বাচিত হন, যারা আইন প্রণয়নের জটিলতা সামাল দিতে পারেন না। ফলে অনেক ক্ষেত্রেই আইন প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব শাসন বিভাগের ওপর বর্তায়।দ্বিতীয়ত, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় জনকল্যাণমূলক কার্যক্রম যেমন- স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলোতে তৎপরতা বেড়ে যাওয়ায় শাসন বিভাগের কার্যক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে। তৃতীয়ত, আইনসভা বছরজুড়ে স্বল্প সময়ের জন্য অধিবেশন বসায় এবং আইনের খুঁটিনাটি দিক নিয়ে কাজ করার যথেষ্ট সময় তাদের থাকে না। এতে আইন প্রণয়নের দায়িত্ব প্রায়সময়ই শাসন বিভাগকে অর্পণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক সংকট, জরুরি অবস্থা, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও প্রযুক্তিগত অগ্রগতির ফলে প্রশাসনিক দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বেড়েছে, যা শাসন বিভাগের ভূমিকাকে আরও দৃঢ় ও প্রসারিত করেছে। জনগণও শাসন বিভাগের সেবার মাধ্যমে সরাসরি উপকৃত হওয়ায় তাদের ওপর নির্ভরতা বাড়ছে। আলোচনার প্রেক্ষিতে, তাই বলা যায়, আধুনিক রাষ্ট্রের জটিলতা, জনগণের চাহিদা এবং প্রশাসনিক দক্ষতার প্রয়োজনীয়তা শাসন বিভাগের ক্ষমতা ও কার্যক্রম বৃদ্ধির অন্যতম কারণ। তাই বর্তমান সময়ে শাসন বিভাগের ভূমিকা ক্রমেই কেন্দ্রীভূত ও প্রভাবশালী হয়ে উঠছে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
"বর্তমানে সারোয়ার হোসেনের বিভাগের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।”…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর