শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] -এর রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় একটি প্রধান ধাপ হলো রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বলতে এমন শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকে না। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিপরিষদের সদস্যগণ আইনসভার সদস্য নন। তাই মন্ত্রিগণকে আইনসভার নিকট জবাবদিহিতা করতে হয় না। বরং তারা তাদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। রাষ্ট্রপতি নিজ ইচ্ছায়, নিজস্ব পছন্দে তার মন্ত্রীদের নিয়োগ দিয়ে থাকেন। আবার নিজের ইচ্ছে অনুযায়ী কাউকে অপসারণ করতে পারেন। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি জনগণ কর্তৃক ভোটের মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে নির্বাচিত হন বিধায় আইন বিভাগের ইচ্ছা-অনিচ্ছার ওপর তার কার্যক্রম ও কার্যকাল নির্ভর করে না। উদ্দীপকে মি. 'X [গণিত] একটি রাষ্ট্রের নাগরিক, তার দেশে সরকার জনগণের ভোটে নির্বাচিত হলেও সরকারপ্রধান এবং সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহিতা করেন না, যা রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থাকে নির্দেশ করে। উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, 'X [গণিত] রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।

HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত 'X -এর রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান…

উদ্দীপক

'X′X^{\prime} ও 'Y′Y^{\prime} ভিন্ন ভিন্ন রাষ্ট্রের নাগরিক, 'X′−X^{\prime}-এর দেশের সরকার জনগণের ভোটে নির্বাচিত হলেও সরকারপ্রধান ও মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহি করেন না। অপরপক্ষে, 'Y′−Y^{\prime}-এর দেশের সরকারও জনগণের ভোটে নির্বাচিত কিন্তু সরকারপ্রধান ও মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য।

Dinajpur · 2025

উত্তর

ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

উত্তর

কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় সংবিধান অনুযায়ী কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার সাধারণ বিষয়সমূহ এবং অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক বিষয়সমূহ নিয়ন্ত্রণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতির উদাহরণ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'X′X^{\prime} রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় একটি প্রধান ধাপ হলো রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বলতে এমন শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকে না। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিপরিষদের সদস্যগণ আইনসভার সদস্য নন। তাই মন্ত্রিগণকে আইনসভার নিকট জবাবদিহিতা করতে হয় না। বরং তারা তাদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। রাষ্ট্রপতি নিজ ইচ্ছায়, নিজস্ব পছন্দে তার মন্ত্রীদের নিয়োগ দিয়ে থাকেন। আবার নিজের ইচ্ছে অনুযায়ী কাউকে অপসারণ করতে পারেন। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি জনগণ কর্তৃক ভোটের মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে নির্বাচিত হন বিধায় আইন বিভাগের ইচ্ছা-অনিচ্ছার ওপর তার কার্যক্রম ও কার্যকাল নির্ভর করে না। উদ্দীপকে মি. 'X′X^{\prime} একটি রাষ্ট্রের নাগরিক, তার দেশে সরকার জনগণের ভোটে নির্বাচিত হলেও সরকারপ্রধান এবং সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহিতা করেন না, যা রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থাকে নির্দেশ করে। উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, 'X′X^{\prime} রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'Y′Y^{\prime} রাষ্ট্রের সরকারব্যবস্থা 'X′X^{\prime} রাষ্ট্রের - সরকারব্যবস্থার চেয়ে উত্তম" উক্তিটির সাথে আমি একমত। উদ্দীপকে 'X′X^{\prime} রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। কেননা, 'X′X^{\prime} রাষ্ট্রের সরকার প্রধান এবং মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহিতা করেন না। অন্যদিকে, 'Y′Y^{\prime} রাষ্ট্রে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকারব্যবস্থা বিদ্যমান। কেননা এই রাষ্ট্রের সরকারপ্রধান এবং মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহিতা করতে বাধ্য। আদর্শ রাষ্ট্র গঠনে সরকারের প্রতিটি বিভাগের মধ্যে সহযোগিতা প্রয়োজন। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় শাসন ও আইন বিভাগ পরস্পরের থেকে বিচ্ছিন্ন। অন্যদিকে, সংসদীয় সরকারব্যবস্থায় প্রতিটি বিভাগের মধ্যে সম্পর্ক এবং ক্ষমতার ভারসাম্য বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিগণ আইনসভার সদস্য না হওয়ায় আইন প্রণয়ন এবং আইনসংশোধন অপেক্ষাকৃত জটিল। অন্যদিকে, সংসদীয় বা মন্ত্রিপরিষিদ শাসিত সরকারব্যবস্থায় আইন প্রণয়ন ও সংশোধন এবং এসব আইনের বাস্তবায়ন তুলনামূলক সহজ। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিগণ জনগণের প্রতিনিধি না হওয়ার কারণে ক্ষমতার অপব্যবহার এবং স্বৈরাচারী মনোভাব সৃষ্টির সুযোগ রয়েছে। অন্যদিকে, সংসদীয় শাসনব্যবস্থায় জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ বাস্তবায়ন সহজ হয়। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি অপসারণ করা অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ বিষয়। অন্যদিকে সংসদীয় সরকারব্যবস্থায় এটি তুলনামূলক সহজ। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় জবাবদিহিতার অভাব পরিলক্ষিত হয়। তাই আমরা বলতে পারি, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা থেকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা উত্তম।
HSCCivics 1st PaperChapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সকল দেশেই সরকারের এমন একটি বিভাগ রয়েছে, যা বিদ্যমান আইনসমূহ প্রয়োগ করে অপরাধীর দণ্ড বিধান করে। কিন্তু সুজনের দেশে এ বিভাগটি স্বাধীন নয়।

Barisal · 2017

ক
আইন বিভাগের মূল কাজ কী?
খ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ
বর্ণিত বিভাগটির কার্যাবলি ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত সুজনের দেশে সরকারের বিভাগসমূহ কীভাবে কাজ করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সকল দেশেই সরকারের এমন একটি বিভাগ রয়েছে, যা বিদ্যমান আইনসমূহ প্রয়োগ করে অপরাধীর দণ্ড বিধান করে। কিন্তু সুজনের দেশে এ বিভাগটি স্বাধীন নয়।

Barisal · 2017

ক
আইন বিভাগের মূল কাজ কী?
খ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ
বর্ণিত বিভাগটির কার্যাবলি ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত সুজনের দেশে সরকারের বিভাগসমূহ কীভাবে কাজ করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আইন বিভাগের মূল কাজ কী?

আইন বিভাগের মূল কাজ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পিটার তার বন্ধু দীনেশকে জানায় তাদের সরকার দীনেশদের সরকারের মত আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়।

Barisal · 2017

ক
কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?
খ
বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?
গ
পিটারের রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? এ সরকারের বৈশিষ্ট্যসমূহ লিখ।
ঘ
উদ্দীপকে উল্লিখিত দীনেশের সরকার কোন ধরনের সরকার? গণতান্ত্রিক উন্নয়নে এ সরকার জরুরি- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পিটার তার বন্ধু দীনেশকে জানায় তাদের সরকার দীনেশদের সরকারের মত আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়।

Barisal · 2017

ক
কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?
খ
বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?
গ
পিটারের রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? এ সরকারের বৈশিষ্ট্যসমূহ লিখ।
ঘ
উদ্দীপকে উল্লিখিত দীনেশের সরকার কোন ধরনের সরকার? গণতান্ত্রিক উন্নয়নে এ সরকার জরুরি- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?

বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?

কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গৌরনদী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক নবজাত শিশুর মৃত্যু হয়। শিশুটির বাবা ঐ ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গৌরনদী থানার ওসি কামরুল সাহেব অভিযুক্তকে বিধি মোতাবেক গ্রেফতার করেন। জেলা জজ শফিকুল ইসলাম সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ডাক্তারকে শাস্তি প্রদান করেন।

Jessore · 2017

ক
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?
খ
যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?
গ
জনাব কামরুল সরকারের কোন বিভাগের সদস্য? উক্ত বিভাগের কার্যক্রম ব্যাখ্যা করো।
ঘ
তুমি কি মনে কর, জনাব শফিকের বিভাগের স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গৌরনদী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক নবজাত শিশুর মৃত্যু হয়। শিশুটির বাবা ঐ ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গৌরনদী থানার ওসি কামরুল সাহেব অভিযুক্তকে বিধি মোতাবেক গ্রেফতার করেন। জেলা জজ শফিকুল ইসলাম সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ডাক্তারকে শাস্তি প্রদান করেন।

Jessore · 2017

ক
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?
খ
যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?
গ
জনাব কামরুল সরকারের কোন বিভাগের সদস্য? উক্ত বিভাগের কার্যক্রম ব্যাখ্যা করো।
ঘ
তুমি কি মনে কর, জনাব শফিকের বিভাগের স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত সুজনের দেশে সরকারের বিভাগসমূহ কীভাবে কাজ করে? বিশ্লেষণ করো।বর্ণিত বিভাগটির কার্যাবলি ব্যাখ্যা করো।বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?আইন বিভাগের মূল কাজ কী?উদ্দীপকে উল্লিখিত দীনেশের সরকার কোন ধরনের সরকার? গণতান্ত্রিক উন্নয়নে এ সরকার জরুপিটারের রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? এ সরকারের বৈশিষ্ট্যসমূহ লিখ।বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?তুমি কি মনে কর, জনাব শফিকের বিভাগের স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত করে? বিশ্লেষণ কজনাব কামরুল সরকারের কোন বিভাগের সদস্য? উক্ত বিভাগের কার্যক্রম ব্যাখ্যা করো।যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।