উদ্দীপকে 'ক' রাষ্ট্রে বিদ্যমান সরকারব্যবস্থার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে 'ক' রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। সংসদীয় কিংবা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হলো সেই সরকার যাতে শাসন বিভাগ আইন পরিষদের নিকট তার সকল কাজের জন্য দায়ী থাকে। আইন পরিষদে কোনো অনাস্থাসূচক প্রস্তাব গৃহীত হলে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয়। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক হয়। এজন্যই সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়। এছাড়া সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকে। এটি প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থার উৎকৃষ্ট প্রমাণ। জনগণের চূড়ান্ত সার্বভৌমত্বকে এ ব্যবস্থা স্বীকার করে নেয়। জনমত এ ব্যবস্থার মূলভিত্তি। এ ব্যবস্থায় জনগণ সরকার গঠন করে এবং পরিচালনা করে। উদ্দীপকে বলা হয়েছে, 'ক' রাষ্ট্রে জনগণের প্রতিনিধিরা শাসন ক্ষমতা পরিচালনা করে। তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের কাছে। দায়বদ্ধ থাকে। প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতি পাঁচ বছর পর সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণ তাদের পছন্দানুযায়ী সরকার বাছাই ও পরিবর্তন করে থাকে। এরূপ বর্ণনায় সহজেই অনুমান করা যায়, 'ক' রাষ্ট্রে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে 'ক' রাষ্ট্রে বিদ্যমান সরকারব্যবস্থার বর্ণনা দাও।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর