উদ্দীপকে 'ক' রাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'ক' রাষ্ট্রে সংসদীয় সরকারব্যবস্থা বিদ্যমান। সংসদীয় সরকার বলতে সেই শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে দেশের শাসন ক্ষমতা মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকে। এ সরকারব্যবস্থায় একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকেন। তিনি মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। উদ্দীপকেও এ ধরনের সরকারব্যবস্থার ইঙ্গিত রয়েছে। পার্লামেন্ট বা আইনসভার মধ্য থেকে মন্ত্রীদের নিয়োগ দেওয়া হয় বলে একে পার্লামেন্টারি বা সংসদীয় সরকার বলা হয়। এই সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রীই সরকারপ্রধান। মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য ব্যক্তিগত ও যৌথভাবে সংসদের নিকট জবাবদিহি করেন। উদ্দীপকে 'ক' রাষ্ট্রে দেখা যায়, রাষ্ট্রপ্রধান নামসর্বস্তু, প্রধানমন্ত্রী সরকার প্রধান এবং মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার নিকট দায়ী। এ বৈশিষ্ট্যগুলো পাঠ্যবইয়ের সংসদীয় বা মন্ত্রিপরিষদশাসিত সরকারব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। অতএব, বলা যায় 'ক' রাষ্ট্রে মন্ত্রিপরিষদশাসিত বা সংসদীয় সরকারব্যবস্থা বিদ্যমান।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে 'ক' রাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর