উদ্দীপকে জনাব 'ঞ' সরকারের কোন বিভাগের সদস্য? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'ঞ' সরকার বিচার বিভাগের সদস্য। সরকারের যে বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ প্রণীত আইন সম্পর্কে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে অপরাধী দণ্ডবিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অভিহিত করা হয়। এটি সরকারি তিনটি বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিভাগ। নাগরিকদের স্বাধীনতা ও অধিকার কে অক্ষুন্ন রাখার জন্য বিচার বিভাগ বিচারকার্য পরিচালনা করে। দেশের বিভিন্ন পর্যায়ে আদালতের সমন্বয়ে গঠিত হয় সরকারের বিচারবিভাগ। বিচার বিভাগের দক্ষতা ও নিপুণতার ওপর নির্ভর করে শাসন ব্যবস্থার উৎকর্ষতা। উদ্দীপকে জনাব 'ঞ' সরকারের একটি বিভাগের সদস্য যেটি জনগণের অধিকারের রকত হিসেবে সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত। এ বিভাগ সাংবিধানিক আরে ব্যাখাও দিয়ে থাকে। এরূপ বর্ণনার মাধ্যমে বোঝা যায়, জনাব 'ঞ' -এর বিভাগটি হলো সরকারের বিচার বিভাগ। কেননা সরকারের বিচার বিভাগ জনগণের অধিকারের রক্ষক। এছাড়া আইনের জটিল ধারার ব্যাখ্যা প্রদান করাও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কাজের অংশ। সুতরাং বলা যায়, জনাব 'ঞ' সরকারি বিচার বিভাগের একজন সদস্য।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে জনাব 'ঞ' সরকারের কোন বিভাগের সদস্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর