ছকের A চিহ্নিত স্থানটি সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: ছকের A চিহ্নিত স্থানটি সরকারের আইন বিভাগকে নির্দেশ করে। সরকার আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ নিয়ে গঠিত হয় এবং রাষ্ট্র পরিচালনা করে। এই তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ। সরকারের যে বিভাগ রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন, প্রচলিত আইনের সংশোধন, পরিবর্তন বা বাতিল করতে পারে তাকে বলা হয় সরকারের আইন বিভাগ। আইনসভা প্রণীত আইন বাস্তবায়ন ও সুরক্ষার জন্য শাসন বিভাগ ও বিচার বিভাগের প্রয়োজনীয়তা দেখা দেয়। সরকারের সব কাজের আইন সভার অনুমোদন প্রয়োজন। উদ্দীপকে ছক A সম্পর্কে বলা হয়েছে সরকারের এ বিভাগটি আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করে। এ থেকে বোঝায় এটি আইনসভাকেই নির্দেশ করছে। কারণ আইন সভার প্রধান কাজ হল আইন প্রণয়ন করা। এছাড়া পরিবর্তিত রাষ্ট্র ও সমাজের সাথে সংগতি রক্ষা করতে গিয়ে আইন সভা সংবিধান সংশোধন করে থাকে। অবশ্যই এ কাজটি করতে গিয়ে দেশভেদে আইনসভা ভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
ছকের A চিহ্নিত স্থানটি সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর