উদ্দীপকে উল্লিখিত সরকারের কোন বিভাগের কথা বলা হয়েছে? এর কার্যাবলী বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে সরকারের আইন বিভাগের কথা বলা হয়েছে। রাষ্ট্রের তিনটি মৌলিক অংকের মধ্যে আইনসভার বা আইন বিভাগ অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা। সংসদে সরকার ব্যবস্থাতে আইনবিভাগের গুরুত্ব ও ভূমিকা অনেক বেশি। আইন বিভাগের প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা। সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট তাদের কাজের জন্য দায়ী থাকে। আইনসভা এখানে রাষ্ট্র পরিচালনার মূল অংশের কাজ করে। জনপ্রতিনিধিরা আইনসভার জনগণের প্রতিনিধিত্ব করেন। ছাড়াও সংবিধান প্রণয়ন, সংশোধন, আলোচনা, বিতর্ক, জনমত গঠন, আর্থিক বিবৃতি প্রণয়ন, সমালোচনামূলক কাজ ইত্যাদি করে থাকে। উদ্দীপকে শিক্ষক সরকারের একটি বিভাগ সম্পর্কে বলেন যে, বিভক্তি সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ যেখানে আইন তৈরি, সংশোধন, এমনকি বাজেট পাস সহ অনেক কাজ করে। বিভাগটি মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে থাকে। শিক্ষকের এরূপ বর্ণনায় সহজে সরকারের আইনসভার সাদৃশ্য পাওয়া যায়। কেননা আইন প্রণয়ন, সংশোধন, প্রচলিত আইন বাতিলসহ আইন সংক্রান্ত যাবতীয় কাজ আইন সভার করে থাকে। এছাড়া সংসদের সরকার ব্যবস্থা আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে আইন বিভাগের কথাই বলা হয়েছে।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সরকারের কোন বিভাগের কথা বলা হয়েছে? এর কার্যাবলী …
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর