'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থা 'খ' রাষ্ট্রের চেয়ে উত্তম— বিশ্লেষণ করো।
উত্তর: 'ক' রাষ্ট্রের সরকারব্যবস্থা 'খ' রাষ্ট্রের চেয়ে উত্তম— কথাটি যথার্থ । উদ্দীপকের 'ক' রাষ্ট্রে সংসদীয় এবং 'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা বিদ্যমান রয়েছে। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী এবং তিনি সরকার ও রাষ্ট্রপ্রধান। আর মন্ত্রিপরিষদ শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন নামমাত্র রাষ্ট্রপ্রধান । এখানে সরকার প্রধান থাকেন প্রধানমন্ত্রী। যে শাসনব্যবস্থায় শাসনবিভাগ তাদের কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে তাকে সংসদীয় সরকারব্যবস্থা বলে। আর যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ স্বাধীন তাকে 'রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা বলে। সংসদীয় সরকারব্যবস্থা রাষ্ট্রপতিশাসিত সরকারের তুলনায় বেশি দায়িত্বশীল। সংসদীয় সরকারে আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরা মন্ত্রিসভা গঠন করেন বলে আইনসভা ও শাসন বিভাগের মধ্যে বিরোধের আশঙ্কা খুবই কম। অন্যদিকে, রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায় মন্ত্রিরা আইনসভার সদস্য না হওয়ায় আইনসভা ও শাসন বিভাগের মধ্যে বিরোধের যথেষ্ট আশঙ্কা থাকে। মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনকার্য পরিচালিত হয় বলে রাষ্ট্রপতিশাসিত সরকারের তুলনায় উৎকৃষ্ট আইন ও উন্নত ধরনের শাসন সম্ভব হয়। আবার, সংসদীয় সরকারের মন্ত্রিসভা আইনসভার কাছে দায়ী থাকে বলে মন্ত্রীরা স্বেচ্ছাচারী হতে পারেন না। কিন্তু, রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থাকে বলে মন্ত্রিদের স্বেচ্ছাচারী হওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও, সংসদীয় সরকার সাধারণত রাষ্ট্রপতিশাসিত সরকারের তুলনায় অধিক গণমুখী হতে পারে। কেননা সংসদীয় সরকারকে বলা হয় জনগণের শাসনব্যবস্থা। উপরের আলোচনা থেকে বোঝা যায়, সংসদীয় সরকার তুলনামূলক রাষ্ট্রপতিশাসিত সরকারের চেয়ে অধিক জনঘনিষ্ঠ। তাই বলা যায়, 'ক' রাষ্ট্রের সরকারব্যবস্থা 'খ' রাষ্ট্রের চেয়ে উত্তম।
HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল
'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থা 'খ' রাষ্ট্রের চেয়ে উত্তম— বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর