শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নির্দেশিত অঙ্গটির স্বাধীনতা রক্ষার উপায় বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকে নির্দেশিত সরকারের অঙ্গটি হলো বিচার বিভাগ। সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি প্রদান করে ও নিরপরাধকে মুক্তি দেয় এবং জনগণের অধিকার রক্ষা করে, তাকে বিচার বিভাগ (Judiciary) বলে। যেকোনো রাষ্ট্রের শাসনব্যবস্থায় স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের ভূমিকা অপরিসীম। বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব বা নিয়ন্ত্রণমুক্ত হয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিচারকাজ পরিচালনা করার ক্ষমতাকে বোঝায়। বিচারবিভাগের স্বাধীনতা রক্ষার উপায়সমূহ নিম্নরূপ: প্রথমত, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আইন বিষয়ে অভিজ্ঞ, সৎ, সাহসী এবং দলীয় রাজনীতির সাথে প্রত্যক্ষ সম্পর্কহীন ব্যক্তিদেরকে বিচারপতি পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, বিচারক নিয়োগের ক্ষেত্রে শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগ পদ্ধতিই উত্তম। এক্ষেত্রে বিচারকমণ্ডলীর সমন্বয়ে গঠিত একটি স্থায়ী কমিটির সুপারিশক্রমে শাসন বিভাগ কর্তৃক বিচারক নিয়োগ করা জরুরি। তৃতীয়ত, বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব বিধান করা প্রয়োজন। কেননা কার্যকালের স্থায়িত্ব নিশ্চিত থাকলে বিচারকগণ নির্ভয়ে ও সততার সাথে বিচারকাজ সম্পাদন করতে পারেন। চতুর্থত, বিচারকদের জন্য আকর্ষণীয় বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ- সুবিধা প্রদান করতে হবে। ফলে তারা সৎ ও নির্লোভ থাকবে এবং হীনম্মন্যতায় ভুগবেন না। পঞ্চমত, উপযুক্ত যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সময়মত বিচারকদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। ষষ্ঠত, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাবমুক্ত থাকা অত্যাবশ্যক। সপ্তমত, বিচার বিভাগের প্রতি সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে হবে। তাহলে জনরোষের ভয়ে ক্ষমতাসীন সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার মতো কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পাবে না। অষ্টমত, প্রয়োজনবোধে জনগণ ও রাজনীতিবিদগণ কর্তৃক আন্দোলনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে সরকারকে চাপ প্রয়োগ করতে হবে। পরিশেষে বলা যায়, স্বাধীন বিচার বিভাগ আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপরিহার্য পূর্বশর্ত। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া ব্যক্তি অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়-নীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য উপরে বর্ণিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বাস্তবায়ন করা প্রয়োজন।

HSC Civics 1st Paper Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ · সৃজনশীল

উদ্দীপকে নির্দেশিত অঙ্গটির স্বাধীনতা রক্ষার উপায় বর্ণনা করো।

উদ্দীপক

করিম সাহেব সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের সদস্য। তার প্রধান দায়িত্ব হলো জনগণের মৌলিক অধিকার ও সংবিধানের প্রাধান্য রক্ষা করা। তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন।

Comilla · 2017

উত্তর

রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হলে, জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয় তাকে গণভোট (Referendum) বলা হয়।

উত্তর

রাজনৈতিক সংস্কৃতি বলতে সেসব মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধকে বোঝায় যা মানুষের রাজনৈতিক আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে। একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার গতিপ্রকৃতি দেখে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। কোনো অঞ্চলের মানুষ রাজনীতি সম্পর্কে কী চিন্তা করে, তা রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমেই প্রকাশিত হয়।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত সরকারের অঙ্গটি হলো বিচার বিভাগ। সরকারের যে বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি প্রদান করে ও নিরপরাধকে মুক্তি দেয় এবং জনগণের অধিকার রক্ষা করে, তাকে বিচার বিভাগ (Judiciary) বলে। যেকোনো রাষ্ট্রের শাসনব্যবস্থায় স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের ভূমিকা অপরিসীম। বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব বা নিয়ন্ত্রণমুক্ত হয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিচারকাজ পরিচালনা করার ক্ষমতাকে বোঝায়। বিচারবিভাগের স্বাধীনতা রক্ষার উপায়সমূহ নিম্নরূপ: প্রথমত, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আইন বিষয়ে অভিজ্ঞ, সৎ, সাহসী এবং দলীয় রাজনীতির সাথে প্রত্যক্ষ সম্পর্কহীন ব্যক্তিদেরকে বিচারপতি পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, বিচারক নিয়োগের ক্ষেত্রে শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগ পদ্ধতিই উত্তম। এক্ষেত্রে বিচারকমণ্ডলীর সমন্বয়ে গঠিত একটি স্থায়ী কমিটির সুপারিশক্রমে শাসন বিভাগ কর্তৃক বিচারক নিয়োগ করা জরুরি। তৃতীয়ত, বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব বিধান করা প্রয়োজন। কেননা কার্যকালের স্থায়িত্ব নিশ্চিত থাকলে বিচারকগণ নির্ভয়ে ও সততার সাথে বিচারকাজ সম্পাদন করতে পারেন। চতুর্থত, বিচারকদের জন্য আকর্ষণীয় বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ- সুবিধা প্রদান করতে হবে। ফলে তারা সৎ ও নির্লোভ থাকবে এবং হীনম্মন্যতায় ভুগবেন না। পঞ্চমত, উপযুক্ত যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সময়মত বিচারকদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। ষষ্ঠত, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাবমুক্ত থাকা অত্যাবশ্যক। সপ্তমত, বিচার বিভাগের প্রতি সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে হবে। তাহলে জনরোষের ভয়ে ক্ষমতাসীন সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার মতো কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পাবে না। অষ্টমত, প্রয়োজনবোধে জনগণ ও রাজনীতিবিদগণ কর্তৃক আন্দোলনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে সরকারকে চাপ প্রয়োগ করতে হবে। পরিশেষে বলা যায়, স্বাধীন বিচার বিভাগ আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থার অপরিহার্য পূর্বশর্ত। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া ব্যক্তি অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়-নীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য উপরে বর্ণিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বাস্তবায়ন করা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত অঙ্গটি হলো সরকারের বিচার বিভাগ। বিচার বিভাগীয় পর্যালোচনা, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগ সংবিধানের প্রাধান্য ও জনগণের মৌলিক অধিকার রক্ষা করে। উদ্দীপকে উল্লিখিত করিম সাহেব সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের সদস্য। তার প্রধান দায়িত্ব হলো জনগণের মৌলিক অধিকার ও সংবিধানের প্রাধান্য রক্ষা করা। এখানে সরকারের গুরত্বপূর্ণ অঙ্গ বলতে বিচার বিভাগের প্রতি নির্দেশ করা হয়েছে। অর্থাৎ করিম সাহেব সরকারের বিচার বিভাগের সদস্য হিসেবে জনগণের মৌলিক অধিকার ও সংবিধানের প্রাধান্য রক্ষার দায়িত্বটি যথাযথভাবে পালন করেন। সরকারের যে বিভাগ দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি প্রদান করে ও নিরপরাধকে মুক্তি দেয় এবং জনগণের অধিকার রক্ষা করে তাকে বিচার বিভাগ (Judiciary) বলে। এটি নিম্নোক্ত উপায়ে সংবিধানের প্রাধান্য ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: বিচার বিভাগকে সংবিধানের অভিবাবক ও রক্ষক বলা হয়। সংবিধানের প্রাধান্য নিশ্চিত করা এ বিভাগের দায়িত্ব। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনের এবং শাসন বিভাগের কাজের বৈধতা যাচাই করে বিচার বিভাগ। সংবিধান পরিপন্থি কিংবা সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন ও কার্যাবলি সরকারের এ বিভাগটি অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করতে পারে; যাকে বিচার বিভাগীয় পর্যালোচনা বলা হয়। এর মাধ্যমে এ বিভাগটি সংবিধানের প্রাধান্য রক্ষা করে। জনগণের মৌলিক অধিকারের রক্ষক হিসেবে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৌলিক অধিকার বলতে বোঝায়, নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য অপরিহার্য শর্তাবলি যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং সরকার কর্তৃক অলঙ্ঘনীয়। যেমন: জীবন ধারণের অধিকার, সম্পত্তি রক্ষার অধিকার প্রভৃতি। বাংলাদেশের সংবিধানে জনগণের যেসব মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। সরকার কর্তৃক বা অন্যকোনো উপায়ে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার লঙ্ঘিত হলে জনগণ বিচার বিভাগের শরণাপন্ন হয়ে এর প্রতিকার দাবি করতে পারে। বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার রক্ষা করে। উপর্যুক্ত আলোচনা সাপেক্ষে বলা যায়, বিচার বিভাগীয় পর্যালোচনা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগ সংবিধানের প্রাধান্য ও জনগণের মৌলিক অধিকার রক্ষা করে।
HSCCivics 1st PaperChapter 7 : সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূুহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সকল দেশেই সরকারের এমন একটি বিভাগ রয়েছে, যা বিদ্যমান আইনসমূহ প্রয়োগ করে অপরাধীর দণ্ড বিধান করে। কিন্তু সুজনের দেশে এ বিভাগটি স্বাধীন নয়।

Barisal · 2017

ক
আইন বিভাগের মূল কাজ কী?
খ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ
বর্ণিত বিভাগটির কার্যাবলি ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত সুজনের দেশে সরকারের বিভাগসমূহ কীভাবে কাজ করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সকল দেশেই সরকারের এমন একটি বিভাগ রয়েছে, যা বিদ্যমান আইনসমূহ প্রয়োগ করে অপরাধীর দণ্ড বিধান করে। কিন্তু সুজনের দেশে এ বিভাগটি স্বাধীন নয়।

Barisal · 2017

ক
আইন বিভাগের মূল কাজ কী?
খ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ
বর্ণিত বিভাগটির কার্যাবলি ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত সুজনের দেশে সরকারের বিভাগসমূহ কীভাবে কাজ করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আইন বিভাগের মূল কাজ কী?

আইন বিভাগের মূল কাজ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পিটার তার বন্ধু দীনেশকে জানায় তাদের সরকার দীনেশদের সরকারের মত আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়।

Barisal · 2017

ক
কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?
খ
বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?
গ
পিটারের রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? এ সরকারের বৈশিষ্ট্যসমূহ লিখ।
ঘ
উদ্দীপকে উল্লিখিত দীনেশের সরকার কোন ধরনের সরকার? গণতান্ত্রিক উন্নয়নে এ সরকার জরুরি- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পিটার তার বন্ধু দীনেশকে জানায় তাদের সরকার দীনেশদের সরকারের মত আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়।

Barisal · 2017

ক
কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?
খ
বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?
গ
পিটারের রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? এ সরকারের বৈশিষ্ট্যসমূহ লিখ।
ঘ
উদ্দীপকে উল্লিখিত দীনেশের সরকার কোন ধরনের সরকার? গণতান্ত্রিক উন্নয়নে এ সরকার জরুরি- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?

বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?

কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গৌরনদী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক নবজাত শিশুর মৃত্যু হয়। শিশুটির বাবা ঐ ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গৌরনদী থানার ওসি কামরুল সাহেব অভিযুক্তকে বিধি মোতাবেক গ্রেফতার করেন। জেলা জজ শফিকুল ইসলাম সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ডাক্তারকে শাস্তি প্রদান করেন।

Jessore · 2017

ক
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?
খ
যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?
গ
জনাব কামরুল সরকারের কোন বিভাগের সদস্য? উক্ত বিভাগের কার্যক্রম ব্যাখ্যা করো।
ঘ
তুমি কি মনে কর, জনাব শফিকের বিভাগের স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গৌরনদী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক নবজাত শিশুর মৃত্যু হয়। শিশুটির বাবা ঐ ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গৌরনদী থানার ওসি কামরুল সাহেব অভিযুক্তকে বিধি মোতাবেক গ্রেফতার করেন। জেলা জজ শফিকুল ইসলাম সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ডাক্তারকে শাস্তি প্রদান করেন।

Jessore · 2017

ক
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?
খ
যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?
গ
জনাব কামরুল সরকারের কোন বিভাগের সদস্য? উক্ত বিভাগের কার্যক্রম ব্যাখ্যা করো।
ঘ
তুমি কি মনে কর, জনাব শফিকের বিভাগের স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত সুজনের দেশে সরকারের বিভাগসমূহ কীভাবে কাজ করে? বিশ্লেষণ করো।বর্ণিত বিভাগটির কার্যাবলি ব্যাখ্যা করো।বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?আইন বিভাগের মূল কাজ কী?উদ্দীপকে উল্লিখিত দীনেশের সরকার কোন ধরনের সরকার? গণতান্ত্রিক উন্নয়নে এ সরকার জরুপিটারের রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? এ সরকারের বৈশিষ্ট্যসমূহ লিখ।বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?তুমি কি মনে কর, জনাব শফিকের বিভাগের স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত করে? বিশ্লেষণ কজনাব কামরুল সরকারের কোন বিভাগের সদস্য? উক্ত বিভাগের কার্যক্রম ব্যাখ্যা করো।যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্তা কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।