বিধেয় এবং বিধেয়ক কী সমার্থক? ব্যাখ্যা করো।
উত্তর: বিধেয় ও বিধেয়ক সমার্থক নয়। বিধেয় হলো যুক্তিবাক্যের একটি পদ; আর বিধেয়ক এক প্রকার সম্পর্ক। কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে। আর কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদ বিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সকল সম্পর্ক থাকতে পারে, সেই সকল সম্পর্ককে বিধেয়ক বলে। সুতরাং, দেখা যাচ্ছে যে, বিধেয় একটি পদ; আর বিধেয়ক এক প্রকার সম্পর্ক তাই বিধেয় ও বিধেয়ক সমার্থক নয়।
HSC Logic 1st Paper Chapter 4 : বিধেয়ক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 4 : বিধেয়ক · সৃজনশীল
বিধেয় এবং বিধেয়ক কী সমার্থক? ব্যাখ্যা করো।
উত্তর
