HSCLogic 1st Paperসৃজনশীল
উদ্দীপক

Barisal · 2017
ক
বিধেয়ক কী?
উত্তর
সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক নির্দেশ করে তাকে বলা হয় বিধেয়ক (Predicables)
খ
সমজাতীয় উপজাতির ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর
একটি জাতিকে (Genus) যখন একাধিক উপজাতিতে ভাগ করা হয় তখন ওই উপজাতিগুলোকে পরস্পরের সহযোগী বা সমজাতীয় উপজাতি (Cognate Specics) বলে।
এক্ষেত্রে সহযোগী উপজাতিগুলো এক সাথে একই জাতির অন্তর্ভুক্ত। অর্থাৎ এরা একটি বৃহত্তর জাতির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিশেষ। প্রাণিজাতির অন্তর্ভুক্ত মানুষ, গরু, ছাগল ইত্যাদি উপজাতি সম্বন্ধের দিক থেকে সহযোগী বা সমজাতীয় উপজাতি।
গ
উদ্দীপকে দানাযুক্ত ও দানামুক্ত কলার মাধ্যমে বিধেয়কের কোন ধারণাটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর
উদ্দীপকের দানাযুক্ত ও দানামুক্ত কলার মাধ্যমে বিধেয়কের আসন্নতম জাতি ও আসন্নতম উপজাতির ধারণা প্রকাশ পেয়েছে। একটি উপজাতির সবচেয়ে নিকটতম জাতিকে 'আসন্নতম জাতি' বলে। একটি উপজাতি একাধিক জাতির সাথে সম্পর্কিত হতে পারে। ব্যাপকতার দিক থেকে কোনোটি খুব কাছে; আবার কোনোটি দূরে। তবে এদের মধ্যে যেটি সবচেয়ে কাছে সেটিকে উপজাতিটির আসন্নতম জাতি বলে। যদি মানুষকে উপজাতি হিসেবে বিবেচনা করা হয় তবে তার নিকটতম বা আসন্নতম জাতি হবে জীব। একইভাবে একটি জাতি একাধিক উপজাতির সাথে সম্পর্কিত হতে পারে। উপজাতিগুলোর মধ্যে যেটি সবচেয়ে কাছে,
তাকে ঐ জাতির আসন্নতম উপজাতি (Proximate Species) বলে। যেমন: 'জীব' যদি জাতি হয় তবে তার আসন্নতম উপজাতি হচ্ছে 'মানুষ' এবং মানুষের আসন্নতম উপজাতি হচ্ছে 'সৎ মানুষ'। উদ্দীপকে, দানাযুক্ত কলা হচ্ছে আসন্নতম জাতি এবং দানামুক্ত কলা হচ্ছে আসন্নতম উপজাতি।
ঘ
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয় দুটির আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয় দুটি হলো জাতি ও উপজাতি। এদের মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান।জাতি ও উপজাতির মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। উভয়ই শ্রেণিবাচক পদ। উভয়েরই বিশেষ বিশেষ সদস্য রয়েছে। তবে জাতি ও উপজাতি একে অন্যের সাথে অস্তিত্বের দিক থেকে নির্ভরশীল। এদের কোনোটিই এককভাবে অস্তিত্বশীল থাকতে পারে না। জাতি হতে হলে তার সাথে উপজাতি থাকতে হয় এবং উপজাতি হতে হলে তার সাথে জাতি থাকতে হয়। তবে মজার ব্যাপার হলো দুটি শ্রেণিবাচক পদের একই যুক্তিবাক্যে অবস্থানের ফলেই এদের জাতি-উপজাতি সম্পর্ক নির্ধারিত হতে পারে। এককভাবে এদেরকে জাতি-উপজাতি আখ্যা দেওয়া কঠিন। কেননা কোনো পদ এককভাবে জাতি হতে পারে না আবার উপজাতিও হতে পারে না। যেমন: 'জীব' পদটির তুলনায় মানুষ একটি উপজাতি। অন্যদিকে, সৎমানুষ, দার্শনিক, কবি ইত্যাদি পদের তুলনায় 'মানুষ' একটি জাতি। তাই যুক্তিবিদ্যায় জাতি ও উপজাতিকে কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত দুটি শ্রেণিবাচক পদের তুলনামূলক সম্পর্কের মাধ্যমে নির্ণয় করা হয়। সুতরাং, ওপরের আলোচনা থেকে বলা যায়, জাতি ও উপজাতির আন্তঃসম্পর্ক হলো এরা একে অপরের ওপর নির্ভরশীল। একটি ছাড়া অপরটি অস্তিত্বশীল হয় না।
সম্পূর্ণ প্রশ্ন দেখো