শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শেষ বাক্যটিতে বর্ণিত গুণগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে শেষ বাক্যটির 'বুদ্ধিমান' গুণটি বিভেদক লক্ষণ এবং 'বিচার শক্তিসম্পন্ন' গুণটি উপলক্ষণ। নিচে এ দুই বিধেয়কের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো- বিভেদক লক্ষণ হলো জাত্যর্থের অপরিহার্য অংশ বিশেষ যা দ্বারা একটি উপজাতিকে অন্যান্য উপজাতি থেকে পৃথক করা হয়। যেমন- মানুষ 'বুদ্ধিবৃত্তি' গুণের কারণে অন্যান্য উপজাতি তথা গরু, ঘোড়া, বিড়াল ইত্যাদি প্রাণী থেকে পৃথক। অন্যদিকে, যে গুণ কোনো একটি পদের জাত্যর্থের অংশ না কিন্তু গুণটি অনিবার্যভাবে সেই জাত্যর্থ থেকে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ বলে। অর্থাৎ একটি পদের উপলক্ষণ বলতে সেই পদের জাত্যর্থের বাইরে কোনো সাধারণ ও অনিবার্য গুণকে বোঝানো হয়। যেমন-'বিবেকসম্পন্ন' গুণটি মানুষ পদের জাত্যর্থের অংশ নয়, কিন্তু এ গুণটি 'বুদ্ধিবৃত্তি' জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে বলে এটা উপলক্ষণ। উদ্দীপকে উল্লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের বুদ্ধিমান গুণটি হলো বিভেদক লক্ষণ এবং বিচার শক্তিসম্পন্ন গুণটি হলো উপলক্ষণ। কারণ বিচার শক্তিসম্পন্ন গুণটি মানুষ পদের জাত্যর্থ 'বুদ্ধিবৃত্তি' থেকে নিঃসৃত। সুতরাং, বুদ্ধিমান এবং বিচারশক্তিসম্পন্ন গুণ দুটির মধ্যে আন্তঃসম্পর্ক হলো এদের প্রথমটি জাত্যর্থ এবং দ্বিতীয়টি জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত।

HSC Logic 1st Paper Chapter 4 : বিধেয়ক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 4 : বিধেয়ক · সৃজনশীল

উদ্দীপকের শেষ বাক্যটিতে বর্ণিত গুণগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ…

উদ্দীপক

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৬১ সালের ৭ই মে, জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন বুদ্ধিমান ও বিচার শক্তিসম্পন্ন মানুষ ছিলেন।

Comilla · 2017

উত্তর

সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক নির্দেশ করে তাকে বিধেয়ক বলে (Predicables) ।

উত্তর

বিধেয় (Predicate) হচ্ছে একটি পদ এবং বিধেয়ক (Predicables) একটি সম্পর্কের নাম বিধায় এরা এক নয়। যে পদ দ্বারা উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকেই বলে বিধেয়। যেমন- মানুষ হয় দ্বিপদী। এ যুক্তিবাক্যে 'দ্বিপদী' কথাটি 'মানুষ' পদ সম্বন্ধে স্বীকার করা হয়েছে। কাজেই 'দ্বিপদী' পদটি বিধেয় পদ। কিন্তু এই যুক্তিবাক্যে মানুষ ও দ্বিপদী পদের মধ্যে যে বিশেষ সম্পর্ক বিদ্যমান তাকে বলা হয় বিধেয়ক। সুতরাং বিধেয় ও বিধেয়ক এক নয়। বিধেয় হচ্ছে একটি পদ। অপরদিকে, বিধেয়ক হলো একটি সম্পর্কের নাম।

উত্তর

উদ্দীপকের প্রথম বাক্যটিতে তথা রবীন্দ্রনাথের জন্মতারিখ হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ (Accidens) হচ্ছে পদের (Term) এমন গুণ যা কোনো পদের জাত্যর্থের (Connotation) অংশ নয় বা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, কিন্তু পদের মধ্যে সেই গুণগুলোর উপস্থিতি লক্ষ করা যায়। যেমন- বহু মানুষের চুল কালো। এ বাক্যে চুল কালো হওয়ার গুণটি মানুষ পদের অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণকে দুই ভাগে ভাগ করা যায়। ১. ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং ২. ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তির যে গুণগুলো তার মধ্যে সর্বদা এবং অপরিবর্তনীয়ভাবে থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন- ব্যক্তির জন্মতারিখ, বংশ পরিচয় ইত্যাদি। উদ্দীপকে প্রথম বাক্যে বর্ণিত রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৬১ সালের ৭ই মে জন্মগ্রহণ করেন। তার জন্মতারিখ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ, তিনি ইচ্ছা করলেই নিজ থেকে এ বৈশিষ্ট্য আলাদা করতে বা পরিবর্তন করতে পারে না। এ বিষয়গুলো সর্বদা অপরিবর্তনীয়ভাবে ব্যক্তির মাঝে বিদ্যমান থাকে।

উত্তর

উদ্দীপকে শেষ বাক্যটির 'বুদ্ধিমান' গুণটি বিভেদক লক্ষণ এবং 'বিচার শক্তিসম্পন্ন' গুণটি উপলক্ষণ। নিচে এ দুই বিধেয়কের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো- বিভেদক লক্ষণ হলো জাত্যর্থের অপরিহার্য অংশ বিশেষ যা দ্বারা একটি উপজাতিকে অন্যান্য উপজাতি থেকে পৃথক করা হয়। যেমন- মানুষ 'বুদ্ধিবৃত্তি' গুণের কারণে অন্যান্য উপজাতি তথা গরু, ঘোড়া, বিড়াল ইত্যাদি প্রাণী থেকে পৃথক। অন্যদিকে, যে গুণ কোনো একটি পদের জাত্যর্থের অংশ না কিন্তু গুণটি অনিবার্যভাবে সেই জাত্যর্থ থেকে নিঃসৃত হয় তাকে উপলক্ষণ বলে। অর্থাৎ একটি পদের উপলক্ষণ বলতে সেই পদের জাত্যর্থের বাইরে কোনো সাধারণ ও অনিবার্য গুণকে বোঝানো হয়। যেমন-'বিবেকসম্পন্ন' গুণটি মানুষ পদের জাত্যর্থের অংশ নয়, কিন্তু এ গুণটি 'বুদ্ধিবৃত্তি' জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে বলে এটা উপলক্ষণ। উদ্দীপকে উল্লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের বুদ্ধিমান গুণটি হলো বিভেদক লক্ষণ এবং বিচার শক্তিসম্পন্ন গুণটি হলো উপলক্ষণ। কারণ বিচার শক্তিসম্পন্ন গুণটি মানুষ পদের জাত্যর্থ 'বুদ্ধিবৃত্তি' থেকে নিঃসৃত। সুতরাং, বুদ্ধিমান এবং বিচারশক্তিসম্পন্ন গুণ দুটির মধ্যে আন্তঃসম্পর্ক হলো এদের প্রথমটি জাত্যর্থ এবং দ্বিতীয়টি জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত।
HSCLogic 1st PaperChapter 4 : বিধেয়ক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
বিধেয়ক কী?
খ
সমজাতীয় উপজাতির ধারণাটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে দানাযুক্ত ও দানামুক্ত কলার মাধ্যমে বিধেয়কের কোন ধারণাটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয় দুটির আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সমজাতীয় উপজাতির ধারণাটি ব্যাখ্যা কর।

সমজাতীয় উপজাতির ধারণাটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিধেয়ক কী?

বিধেয়ক কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সকল দার্শনিক হয় মানুষ। আমিনুল ইসলাম একজন দার্শনিক। তিনি ১৯৪৫ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি কৌতুকপ্রিয়। কৌতুকপ্রিয়তার কারণে তিনি সকলের নিকট জনপ্রিয়।

Sylhet · 2017

ক
জাতি কী?
খ
বিধেয় ও বিধেয়ক কি সমার্থক? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত ১৯৪৫ সালের ১ জানুয়ারি কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে? তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
কৌতুকপ্রিয় কোন ধরনের বিধেয়ক? তার শ্রেণিবিভাগ তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বিধেয় ও বিধেয়ক কি সমার্থক? ব্যাখ্যা কর।

বিধেয় ও বিধেয়ক কি সমার্থক? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জাতি কী?

জাতি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: কিছু প্রাণী হয় সুন্দর। দৃশ্যকল্প-২: সকল প্রবাসীরাই দেশপ্রেমিক সুতরাং সকল দেশপ্রেমিকরাই প্রবাসী।

Chittagong · 2017

ক
অনুমান কী?
খ
অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক হয় কেন?
গ
দৃশ্যকল্প-১ কোন ধরনের যুক্তিবাক্য? যুক্তিবাক্যটি প্রতিবর্তন করে দেখাও।
ঘ
দৃশ্যকল্প-২ এ বর্ণিত অনুমানটির বিচারমূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক হয় কেন?

অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুমান কী?

অনুমান কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয় দুটির আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।উদ্দীপকে দানাযুক্ত ও দানামুক্ত কলার মাধ্যমে বিধেয়কের কোন ধারণাটি প্রকাশ পেয়েছে? সমজাতীয় উপজাতির ধারণাটি ব্যাখ্যা কর।বিধেয়ক কী?কৌতুকপ্রিয় কোন ধরনের বিধেয়ক? তার শ্রেণিবিভাগ তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।উদ্দীপকে উল্লিখিত ১৯৪৫ সালের ১ জানুয়ারি কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে? তোমার পাবিধেয় ও বিধেয়ক কি সমার্থক? ব্যাখ্যা কর।জাতি কী?দৃশ্যকল্প-২ এ বর্ণিত অনুমানটির বিচারমূলক বিশ্লেষণ কর।দৃশ্যকল্প-১ কোন ধরনের যুক্তিবাক্য? যুক্তিবাক্যটি প্রতিবর্তন করে দেখাও।অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক হয় কেন?অনুমান কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।