বিধেয় ও বিধেয়ক এক নয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: প্রকৃতিগতভাবে ভিন্ন হওয়ার কারণে বিধেয় ও বিধেয়ক এক নয়। কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য 'দ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে। 'তাই বিধেয় একটি পদ। আর কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদ বিশিষ্ট কোনো সমর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যেসব সম্পর্ক হতে পারে সেসব সম্পর্ককে বিধেয়ক বলে। তাই বিধেয়ক এক প্রকার সম্পর্ক, যা কেবল সমর্থক যুক্তিবাক্যে থাকে। যেহেতু বিধেয় একটি পদ এবং বিধেয়ক এক প্রকার সম্পর্ক, তাই বিধেয় ও বিধেয়ক এক নয়।
HSC Logic 1st Paper Chapter 4 : বিধেয়ক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 4 : বিধেয়ক · সৃজনশীল
বিধেয় ও বিধেয়ক এক নয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর
