বিধেয় ও বিধেয়ক কি সমার্থক? ব্যাখ্যা কর।
উত্তর: বিধেয় ও বিধেয়ক সমার্থক নয়। একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে যার মধ্যে একটি হলো বিধেয়। তাই বিধেয় হলো যুক্তিবাক্যের একটি পদ। আর বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক। কোনো জাতি বা শ্রেণিবাচক বিধেয় পদবিশিষ্ট সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সকল সম্পর্ক থাকতে পারে সেই সকল সম্পর্ককে বিধেয়ক বলে। তাই বিধেয়ক হলো এক প্রকার সম্পর্ক, যা কেবল সমার্থক যুক্তিবাক্যে থাকে। যেহেতু বিধেয় একটি পদ এবং বিধেয়ক এক প্রকার সম্পর্ক, তাই বিধেয় ও বিধেয়ক সমার্থক নয়।
HSC Logic 1st Paper Chapter 4 : বিধেয়ক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 4 : বিধেয়ক · সৃজনশীল
বিধেয় ও বিধেয়ক কি সমার্থক? ব্যাখ্যা কর।
উত্তর
