উদ্দীপকের X এর সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে X এর সাথে আমার পঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদৃশ্য আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা ও বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। তিনি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্বদানকারী নেতা। দীর্ঘ সংগ্রামমুখর ও কর্মময় রাজনৈতিক জীবনে তিনি এক পর্যায়ে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের সভাপতি হন। তিনি ছিলেন সম্মোহনীর আসনে সমাসীন। মানুষের সেবাই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি সকল প্রকার সংকীর্ণতা ও গোঁরামির ঊর্ধ্বে মানব প্রেমে বিশ্বাস করতেন। তিনি সবসময় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মের ব্যবহারকে ঘৃণার চোখে দেখতেন। তার সুমহান সম্মোহনী নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। উদ্দীপকেও আমরা দেখতে পাই X একজন রাজনৈতিক নেতা। মানুষের সেবায় ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি সংকীর্ণতা ও গোঁড়ামির ঊর্ধ্বে মানবপ্রেমে বিশ্বাস করেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মের ব্যবহারকে তিনি ঘৃণা করতেন। তার সম্মোহনী নেতৃত্বের মাধ্যমে একটি স্বাধীন জাতির জন্ম হয়, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব কে নির্দেশ করে। সুতরাং উদ্দীপকের X এর সাথে পঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদৃশ্য রয়েছে।
HSC Civics 2nd Paper Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ · সৃজনশীল
উদ্দীপকের X এর সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
