শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের তাপস সোমের সাথে তোমার পঠিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।

উত্তর: হ্যাঁ, তাপস সোমের সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সাদৃশ্য রয়েছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ বাংলার একজন ক্ষণজন্মা মহাপুরুষ। তিনি তাঁর অপূর্ব ত্যাগ, অপরিসীম দেশপ্রেম ও অসাধারণ গুণাবলি দ্বারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন। এই মহৎ ব্যক্তিত্বের প্রতিফলন লক্ষ করা যায় তাপস সোমের মধ্যে। রাজনীতিবিদ তাপস সোম সংকীর্ণতা ও গোঁড়ামির উর্ধ্বে মানবপ্রেমে বিশ্বাস করেন। মানুষের সেবা করাই তার রাজনীতির প্রধান লক্ষ্য। আর তাই তিনি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের স্বার্থের উন্নয়নে কাজ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ক্ষেত্রেও এমনটি দৃষ্টিগোচর হয়। মানুষের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। ধর্ম-বর্ণের সংকীর্ণতা বা সাম্প্রদায়িক বিবাদকে তিনি পছন্দ করতেন না। তার রাজনীতির মূল ভাবনাই ছিল মানুষের সেবা। এ কারণেই তিনি স্বদেশি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা বিনা পয়সায় লড়তেন। হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। ১৯২৩ সালে সম্পাদিত বেঙ্গল প্যাক্ট এর উদাহরণ। এছাড়া সাধারণ মানুষদের তিনি বিভিন্নভাবে সহযোগিতা করতেন। তিনি মানুষের জন্য নিজের ধন-সম্পদ বিলিয়ে দিয়ে গেছেন। শেষ পর্যন্ত তিনি নিজের বাড়িটিও সমাজসেবার জন্য দান করে যান। এসব কারণেই বাংলার জনগণ তাকে 'দেশবন্ধু' উপাধিতে ভূষিত করেন। হিন্দু-মুসলমান ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি অসামান্য অবদান রেখেছেন। সুতরাং দেখা যায়, তাপস সোম রাজনীতিবিদ চিত্তরঞ্জন দাশের সাথেই সাদৃশ্যপূর্ণ একটি চরিত্র।

HSC Civics 2nd Paper Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ · সৃজনশীল

উদ্দীপকের তাপস সোমের সাথে তোমার পঠিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাদ…

উদ্দীপক

তাপস সোম একজন রাজনীতিবিদ। তিনি সংকীর্ণতা ও গোড়ামির উর্ধ্বে মানবপ্রেমে বিশ্বাস করেন। মানুষের সেবাই তাঁর রাজনীতির প্রধান লক্ষ্য। আর তাই তিনি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের স্বার্থের উন্নয়নে কাজ করেন।

Barisal · 2017

উত্তর

তিতুমীরের পূর্ণ নাম হলো সৈয়দ মীর নিসার আলী।

উত্তর

বাংলার হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষার জন্য সম্পাদিত একটি চুক্তি হলো বেঙ্গল প্যাক্ট। ব্রিটিশ শাসনের অধীনে বাংলার ৬০ ভাগ জনগণ মুসলমান হলেও তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। এ অবস্থার প্রেক্ষিতে অসাম্প্রদায়িক ও উদার মানসিকতার অধিকারী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ বেঙ্গল প্যাক্ট এর উদ্যোগ গ্রহণ করেন। তার অক্লান্ত প্রচেষ্টায় এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়াদী, স্যার আব্দুল করিমসহ অন্যান্য মুসলিম নেতৃবৃন্দের সাথে ১৯২৩ সালে বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয়। অচিরেই এ চুক্তি সি আর দাশ ফর্মুলা নামে খ্যাতি লাভ করে। রাজনীতি, ধর্ম, কর্ম ইত্যাদি ক্ষেত্রে হিন্দু-মুসলমান উভয়ের স্বার্থ রক্ষা ও অগ্রাধিকার প্রতিষ্ঠাই হলো বেঙ্গল প্যাক্টের মূলকথা। দেশবন্ধুর এ প্রচেষ্টা নিঃসন্দেহে বাংলার হিন্দু-মুসলিম ঐক্যের পথ প্রশস্ত করেছিল।

উত্তর

হ্যাঁ, তাপস সোমের সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সাদৃশ্য রয়েছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ বাংলার একজন ক্ষণজন্মা মহাপুরুষ। তিনি তাঁর অপূর্ব ত্যাগ, অপরিসীম দেশপ্রেম ও অসাধারণ গুণাবলি দ্বারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন। এই মহৎ ব্যক্তিত্বের প্রতিফলন লক্ষ করা যায় তাপস সোমের মধ্যে। রাজনীতিবিদ তাপস সোম সংকীর্ণতা ও গোঁড়ামির উর্ধ্বে মানবপ্রেমে বিশ্বাস করেন। মানুষের সেবা করাই তার রাজনীতির প্রধান লক্ষ্য। আর তাই তিনি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের স্বার্থের উন্নয়নে কাজ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ক্ষেত্রেও এমনটি দৃষ্টিগোচর হয়। মানুষের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। ধর্ম-বর্ণের সংকীর্ণতা বা সাম্প্রদায়িক বিবাদকে তিনি পছন্দ করতেন না। তার রাজনীতির মূল ভাবনাই ছিল মানুষের সেবা। এ কারণেই তিনি স্বদেশি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা বিনা পয়সায় লড়তেন। হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। ১৯২৩ সালে সম্পাদিত বেঙ্গল প্যাক্ট এর উদাহরণ। এছাড়া সাধারণ মানুষদের তিনি বিভিন্নভাবে সহযোগিতা করতেন। তিনি মানুষের জন্য নিজের ধন-সম্পদ বিলিয়ে দিয়ে গেছেন। শেষ পর্যন্ত তিনি নিজের বাড়িটিও সমাজসেবার জন্য দান করে যান। এসব কারণেই বাংলার জনগণ তাকে 'দেশবন্ধু' উপাধিতে ভূষিত করেন। হিন্দু-মুসলমান ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি অসামান্য অবদান রেখেছেন। সুতরাং দেখা যায়, তাপস সোম রাজনীতিবিদ চিত্তরঞ্জন দাশের সাথেই সাদৃশ্যপূর্ণ একটি চরিত্র।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্বের অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের অবদানের কারণে বাংলায় অসাম্প্রদায়িক রাজনীতির ভিত শক্তিশালী হয়। চিত্তরঞ্জন দাশ বুঝতে পেরেছিলেন যে বাংলার সবচেয়ে বড় সমস্যা হলো হিন্দু-মুসলমানদের মিলন ও ঐক্যের সমস্যা। আর এ সমস্যার মূলে রয়েছে স্বার্থের দ্বন্দ্ব। তিনি বিশ্বাস করতেন এদেশের মুক্তির জন্য দরকার হিন্দু-মুসলিম নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টা। তাই সর্বপ্রথম তিনি অসাম্প্রদায়িকতার উর্ধ্বে উঠে হিন্দু-মুসলিম সমস্যা সমাধানের প্রচেষ্টা চালান। চিত্তরঞ্জন দাশ ১৯২৩ সালে বাংলার জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ব্যাপকভাবে অনুপ্রাণিত করে সাম্প্রদায়িকতা রোধে ব্রতী হন। তার এ ঐক্যের আহ্বান সমগ্র বাঙালিকে প্রচন্ডভাবে নাড়া দেয়। তিনি হিন্দু- মুসলমানদের ঐক্যের লক্ষ্যে মুসলমানদেরকে স্বরাজ পার্টির সাথে সংযুক্ত করেন। তিনি বাংলা প্রদেশের মুসলমানদের সাথে 'বেঙ্গল প্যাক্ট' নামে এক ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন। এই চুক্তিতে হিন্দু মুসলিম সবার অধিকার প্রতিষ্ঠার শর্ত ছিল। এই চুক্তিটি হিন্দু-মুসলিম নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। এ বেঙ্গল প্যাক্টের মাধ্যমেই বাংলায় হিন্দু- মুসলমান ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হয়েছিল। এছাড়া তিনি কলিকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে চাকরির ক্ষেত্রে মুসলমানদের অধিক হারে সুযোগদানের নীতি গ্রহণ করেন। পরিশেষে বলা যায়, দেশবন্ধু উপযুক্ত অবদানের মাধ্যমে অসাম্প্রদায়িক রাজনীতির মুখ্য প্রতিনিধিরূপে আত্মপ্রকাশ করেন। তার এ অবদানগুলো হিন্দু-মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করে। ফলে এ দেশে অসাম্প্রদায়িক রাজনীতির ভিত শক্তিশালী হয়।
HSCCivics 2nd PaperChapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কিউবার মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো যাকে দেখে বলেছিলেন "আমি আপনাকে দেখেছি আমার আর হিমালয় পর্বত দেখার দরকার নেই।" যার ডাকে লক্ষ লক্ষ লোক জীবন দিয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য। যিনি আমৃত্যু দেশের মানুষকে ভালোবেসেছিলেন।

Chittagong · 2017

ক
ফরায়েজি আন্দোলন কাকে বলে?
খ
হোসেন শহীদ সোহরাওয়াদীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন?
গ
উদ্দীপকে কোন নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ভাষা আন্দোলনে তার ভূমিকা ব্যাখ্যা করো।
ঘ
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় উল্লিখিত নেতার ভূমিকাকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কিউবার মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো যাকে দেখে বলেছিলেন "আমি আপনাকে দেখেছি আমার আর হিমালয় পর্বত দেখার দরকার নেই।" যার ডাকে লক্ষ লক্ষ লোক জীবন দিয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য। যিনি আমৃত্যু দেশের মানুষকে ভালোবেসেছিলেন।

Chittagong · 2017

ক
ফরায়েজি আন্দোলন কাকে বলে?
খ
হোসেন শহীদ সোহরাওয়াদীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন?
গ
উদ্দীপকে কোন নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ভাষা আন্দোলনে তার ভূমিকা ব্যাখ্যা করো।
ঘ
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় উল্লিখিত নেতার ভূমিকাকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.হোসেন শহীদ সোহরাওয়াদীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন?

হোসেন শহীদ সোহরাওয়াদীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ফরায়েজি আন্দোলন কাকে বলে?

ফরায়েজি আন্দোলন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাপস সোম একজন রাজনীতিবিদ। তিনি সংকীর্ণতা ও গোড়ামির উর্ধ্বে মানবপ্রেমে বিশ্বাস করেন। মানুষের সেবাই তাঁর রাজনীতির প্রধান লক্ষ্য। আর তাই তিনি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের স্বার্থের উন্নয়নে কাজ করেন।

Barisal · 2017

ক
তিতুমীরের পূর্ণ নাম কী?
খ
বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের তাপস সোমের সাথে তোমার পঠিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্বের অবদানের কারণে বাংলায় অসাম্প্রদায়িক রাজনীতির ভিত শক্তিশালী হয়- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?

বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.তিতুমীরের পূর্ণ নাম কী?

তিতুমীরের পূর্ণ নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Jessore · 2017

ক
প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন?
খ
আগরতলা মামলার বিষয়বস্তু ব্যাখ্যা করো।
গ
ছকে উল্লিখিত ঘটনাবলি কোন নেতার সঙ্গে সংশ্লিষ্ট? ব্যাখ্যা করো।
ঘ
ছকে উল্লিখিত ঘটনাবলির মাধ্যমে কি উক্ত নেতার সামগ্রিক রাজনৈতিক জীবনের পরিচয় পাওয়া যায়? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Jessore · 2017

ক
প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন?
খ
আগরতলা মামলার বিষয়বস্তু ব্যাখ্যা করো।
গ
ছকে উল্লিখিত ঘটনাবলি কোন নেতার সঙ্গে সংশ্লিষ্ট? ব্যাখ্যা করো।
ঘ
ছকে উল্লিখিত ঘটনাবলির মাধ্যমে কি উক্ত নেতার সামগ্রিক রাজনৈতিক জীবনের পরিচয় পাওয়া যায়? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আগরতলা মামলার বিষয়বস্তু ব্যাখ্যা করো।

আগরতলা মামলার বিষয়বস্তু ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন?

প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফজর আলী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ধর্মীয় শিক্ষা গ্রহণ করার পর তিনি হজব্রত পালন করার জন্য মক্কায় গমন করেন। দীর্ঘদিন পর তিনি দেশে ফিরেন। দেশে ফিরে দেখেন তার এলাকার মুসলমানরা নানা প্রকার কুসংস্কারে লিপ্ত। তাই তিনি ধর্মীয় সংস্কার আন্দোলনের ডাক দেন। শুধু তাই নয় মুসলমানদের আত্মশুদ্ধির জন্য ইসলামের পাঁচটি ফরজ পালনের ওপরও সর্বাধিক গুরত্বারোপ করেন।

Sylhet · 2017

ক
'দ্বিজাতি তত্ত্ব' কাকে বলে?
খ
মুসলীম লীগ কেন গঠন করা হয়?
গ
উদ্দীপকের ফজর আলীর আন্দোলনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আন্দোলনের সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
ঘ
তৎকালীন সমাজে উক্ত আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় উল্লিখিত নেতার ভূমিকাকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উদ্দীপকে কোন নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ভাষা আন্দোলনে তার ভূমিকা ব্যাখ্যা করোহোসেন শহীদ সোহরাওয়াদীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন?ফরায়েজি আন্দোলন কাকে বলে?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্বের অবদানের কারণে বাংলায় অসাম্প্রদায়িক রাজনবেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?তিতুমীরের পূর্ণ নাম কী?ছকে উল্লিখিত ঘটনাবলির মাধ্যমে কি উক্ত নেতার সামগ্রিক রাজনৈতিক জীবনের পরিচয় পাওয়াছকে উল্লিখিত ঘটনাবলি কোন নেতার সঙ্গে সংশ্লিষ্ট? ব্যাখ্যা করো।আগরতলা মামলার বিষয়বস্তু ব্যাখ্যা করো।প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন?তৎকালীন সমাজে উক্ত আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।