হাজি শরীয়তউল্লাহ কেন ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু করেছিলেন?
উত্তর: মুসলমানদের কুসংস্কার দূরীকরণে ফরায়েজি আন্দোলনের ভূমিকা ছিল অপরিসীম। হাজী শরীয়তউল্লাহর ফরায়েজি আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করা। সে সময় মুসলমান সমাজ প্রচলিত পীরপূজা, কবরপূজা ইত্যাদি নানা ধরনের অনৈসলামিক, কার্যকলাপ গোটা বাংলার মুসলিম সমাজকে আচ্ছন্ন করে রেখেছিল। তিনি মুসলমানদের জীবনব্যবস্থা থেকে অনৈসলামিক কার্যকলাপ পরিহার করার জোরালো নির্দেশ দেন এবং ইসলামের ফরজ কাজগুলো যথাযথভাবে পালন করার উদাত্ত আহ্বান জানান। তার এ পদক্ষেপের ফলে মুসলমানদের অনেকেই কুসংস্কার মুক্ত হন এবং তাদের মধ্যে ইসলামি আত্মবিশ্বাস জাগ্রত হয়।
HSC Civics 2nd Paper Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ · সৃজনশীল
হাজি শরীয়তউল্লাহ কেন ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু করেছিলেন?
উত্তর
