৬ দফার দুটি দফা উল্লেখ করো।
উত্তর: ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। ছয় দফা কর্মসূচির ২য় ও ৩য় দফা বর্ণনা করা হলো— ২য় দফায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রীয় সরকারে কেন্দ্রের অধীনে কেবল দুটি বিষয় থাকবে দেশরক্ষা ও পররাষ্ট্র। সরকারের অবশিষ্ট বিষয়গুলোর প্রদেশসমূহের হাতে ন্যস্ত থাকবে। ৩য় দফায় বলা হয়, দেশের দুই অংশের জন্য দুটি পৃথক তবে সহজে বিনিয়োগযোগ্য মুদ্রা থাকবে। অথবা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচার বন্ধের জন্য একটি ফেডারেল রিজার্ভ ব্যাংকের মাধ্যমে দুই অঞ্চলের জন্য একই মুদ্রা ব্যবস্থা থাকবে।
HSC Civics 2nd Paper Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ · সৃজনশীল
৬ দফার দুটি দফা উল্লেখ করো।
উত্তর
