উদ্দীপকে সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্ব ঔপনিবেশিক শাসন অবসানে সব সময় প্রাসঙ্গিক— মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্ব অর্থাৎ তিতুমীরের মতো ব্যক্তিত্ব ঔপনিবেশিক শাসন অবসানের জন্য সব সময় প্রাসঙ্গিক— বক্তব্যটি যথার্থ৷ ঔপনিবেশিক শাসন-শোষণের অবসান এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিতুমীরের মতো নেতৃত্ব সবসময় প্রয়োজন। কারণ সমাজ ও রাষ্ট্রের অভীষ্ট লক্ষ্য অর্জনে পরিচালিত করাই নেতৃত্বের মূল উদ্দেশ্য। তাই সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সমস্যা ও সংকট সমাধানে সুযোগ্য নেতৃত্বের বিকল্প নেই। কেননা দক্ষ নেতৃত্বই সমাজ ও দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। সুযোগ্য নেতারা নিজেদের রাষ্ট্রে বিদ্যমান বর্ণবৈষম্যের অবসান ঘটাতে সফল হয়েছেন। এ ধরনের নেতৃত্ব সমাজ ও রাষ্ট্রের আরও নানামুখী পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে। নেতৃত্বের অন্যতম কাজ হলো রাষ্ট্রীয় নীতি স্থির করা। সংশ্লিষ্ট সংগ্ৰামী নেতারা ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে দেশের জন্য মঙ্গলজনক নীতি গ্রহণ করতে পারবেন। রাষ্ট্রীয় নীতি প্রণয়নে কোন কোন বিষয় প্রাধান্য পাবে সে সিদ্ধান্তই তারাই নেবেন। অভিজ্ঞ রাজনৈতিক নেতারা দূরদর্শী বক্তব্য দিয়ে জনগণকে রাজনৈতিকভাবে শিক্ষিত ও সচেতন করে তুলবেন। সংখ্যাগরিষ্ঠের মতকে মেনে নেওয়া, পরমতসহিষ্ণুতা, সহনশীলতা ইত্যাদি আদর্শ প্রচারের মাধ্যমে নেতারা সমাজ ও দেশে গণতান্ত্রিক চেতনার বিস্তার ঘটাতে পারবেন। আলোচনা শেষে বলা যায়, ঔপনিবেশিক শাসনসহ যেকোনো অপশাসনের অবসানে তিতুমীরের মতো সাহসী ও যোগ্য নেতৃত্ব সব সময় এবং সমাজে প্রয়োজন রয়েছে।
HSC Civics 2nd Paper Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ · সৃজনশীল
উদ্দীপকে সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্ব ঔপনিবেশিক শাসন অবসানে সব সময়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
