শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে রাজনৈতিক বিশ্লেষকদের মতের সাথে তুমি কি একমত? যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকে বর্ণিত বাংলাদেশের মহান নেতার ঘোষিত কর্মসূচিই বাঙালির মুক্তির সনদ হিসেবে কাজ করেছে— রাজনৈতিক বিশ্লেষকদের এ মতের সাথে আমি একমত পোষণ করছি। উদ্দীপকে বাংলাদেশের মহান নেতার ঘোষিত কর্মসূচি বলতে ঐতিহাসিক ছয় দফা কর্মসূচিকে বোঝানো হয়েছে। পাকিস্তানের স্বৈরশাসকদের শোষণ, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে ছয় দফা ছিল একটি বলিষ্ঠ পদক্ষেপ। শোষিত বাঙালিদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার আদায়ই ছিল এ কর্মসূচির লক্ষ্য। পূর্ব পাকিস্তানের স্বাধিকার আদায়ের আন্দোলনে ছয় দফা ব্যাপক ভূমিকা পালন করে। এ স্বাধিকার আন্দোলনের সিঁড়ি বেয়ে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয় এবং ছিনিয়ে নিয়ে আসে কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। এ জন্যই ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু কর্তৃক উত্থাপিত ছয় দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের বাঙালিরা প্রথম লিখিতভাবে স্বায়ত্তশাসনের দাবি পেশ করে। পাকিস্তান সরকার এ দাবিকে কোনো গুরুত্ব দেয়নি। তবে এ অঞ্চলের জনগণ ক্রমেই ছয় দফার প্রতি সহানুভূতিশীল হতে থাকে। এর ফলে ১৯৭০ সাল পর্যন্ত যা ছিল স্বায়ত্তশাসনের দাবি, ১৯৭১ সালে এসে তা স্বাধীনতার দাবিতে পরিণত হয়। ছয় দফা দাবিতে উজ্জীবিত হয়েই বাঙালি শেষ পর্যন্ত স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর ধারাবাহিকতায়ই আমরা চূড়ান্ত মুক্তি বা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম। পরিশেষে বলা যায়, ছয় দফাকেন্দ্রিক আন্দোলনের পথ ধরেই জন্ম নিয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। নাগরিক হিসেবে মানসম্পন্ন জীবনযাপনের জন্য যেসব সুযোগ দরকার তা-ই ছিল ছয় দফার বিষয়বস্তু। এ কারণেই এ আন্দোলন বা কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।

HSC Civics 2nd Paper Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ · সৃজনশীল

উদ্দীপকে রাজনৈতিক বিশ্লেষকদের মতের সাথে তুমি কি একমত? যুক্তি দাও।

উদ্দীপক

বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে এক একজন মহান নেতা তাদের সর্বাত্মক প্রচেষ্টায় সংগ্রাম করেছেন। উদাহরণ হিসেবে আমরা লেনিন, মাহাত্মা গান্ধী, সুভাস চন্দ্র বসু, হো-চি-মিন এদের নাম উল্লেখ করতে পারি। বাংলাদেশেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র আর শাসন-শোষণের হাত থেকে শৃঙ্খলমুক্ত করতে একজন মহান নেতার আবির্ভাব ঘটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মহান নেতার ঘোষিত কর্মসূচিই বাঙালির মুক্তির সনদ হিসেবে কাজ করেছে।

উত্তর

পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা ৫৬ ভাগ লোক পূর্ব পাকিস্তানে বাস করত।

উত্তর

ছয় দফা কর্মসূচি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত ছয়টি দাবি সম্বলিত একটি প্রস্তাব। ছয় দফা কর্মসূচির ৫ম দফাটি ছিল প্রদেশের সরকারগুলো বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি-রপ্তানি করার অধিকার রাখবে। প্রতিটি অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের হিসাব আলাদাভাবে রাখতে হবে।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশকে শৃঙ্খলমুক্ত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকের তথ্যানুযায়ী, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শাসন- শোষণের হাত থেকে বাংলাদেশকে শৃঙ্খলমুক্ত করতে একজন মহান নেতার আবির্ভাব ঘটে। এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে। কেননা তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিমা শাসকগোষ্ঠী পূর্ব বাংলার জনসাধারণের ওপর নানা অত্যাচার, অবিচার, শোষণ ও বঞ্চনা শুরু করে । তারা বেসামরিক ও সামরিক চাকরি, কৃষি, শিল্প, শিক্ষা, অর্থনীতিসহ সব ক্ষেত্রে পাহাড়সম বৈষম্য সৃষ্টি করে। বাঙালিরা একসময় এ বৈষম্য অবসানের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধিকারের দাবিকে সামনে রেখে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পক্ষ হতে পাকিস্তানের ভবিষ্যৎ শাসনতন্ত্রের ভিত্তিরূপে ছয় দফা কর্মসূচি পেশ করেন। পাকিস্তানের শাসনকাঠামোতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবির পটভূমিকায় ছয় দফার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ছয় দফা দাবি ছিল মূলত প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বাংলাদেশের মহান নেতার ঘোষিত কর্মসূচিই বাঙালির মুক্তির সনদ হিসেবে কাজ করেছে— রাজনৈতিক বিশ্লেষকদের এ মতের সাথে আমি একমত পোষণ করছি। উদ্দীপকে বাংলাদেশের মহান নেতার ঘোষিত কর্মসূচি বলতে ঐতিহাসিক ছয় দফা কর্মসূচিকে বোঝানো হয়েছে। পাকিস্তানের স্বৈরশাসকদের শোষণ, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে ছয় দফা ছিল একটি বলিষ্ঠ পদক্ষেপ। শোষিত বাঙালিদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার আদায়ই ছিল এ কর্মসূচির লক্ষ্য। পূর্ব পাকিস্তানের স্বাধিকার আদায়ের আন্দোলনে ছয় দফা ব্যাপক ভূমিকা পালন করে। এ স্বাধিকার আন্দোলনের সিঁড়ি বেয়ে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয় এবং ছিনিয়ে নিয়ে আসে কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। এ জন্যই ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু কর্তৃক উত্থাপিত ছয় দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের বাঙালিরা প্রথম লিখিতভাবে স্বায়ত্তশাসনের দাবি পেশ করে। পাকিস্তান সরকার এ দাবিকে কোনো গুরুত্ব দেয়নি। তবে এ অঞ্চলের জনগণ ক্রমেই ছয় দফার প্রতি সহানুভূতিশীল হতে থাকে। এর ফলে ১৯৭০ সাল পর্যন্ত যা ছিল স্বায়ত্তশাসনের দাবি, ১৯৭১ সালে এসে তা স্বাধীনতার দাবিতে পরিণত হয়। ছয় দফা দাবিতে উজ্জীবিত হয়েই বাঙালি শেষ পর্যন্ত স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর ধারাবাহিকতায়ই আমরা চূড়ান্ত মুক্তি বা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম। পরিশেষে বলা যায়, ছয় দফাকেন্দ্রিক আন্দোলনের পথ ধরেই জন্ম নিয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। নাগরিক হিসেবে মানসম্পন্ন জীবনযাপনের জন্য যেসব সুযোগ দরকার তা-ই ছিল ছয় দফার বিষয়বস্তু। এ কারণেই এ আন্দোলন বা কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।
HSCCivics 2nd PaperChapter 3 : রাজনৈতিক ব্যক্তিত্ব:- বাংলাদেশের স্বাধীনতা লাভ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কিউবার মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো যাকে দেখে বলেছিলেন "আমি আপনাকে দেখেছি আমার আর হিমালয় পর্বত দেখার দরকার নেই।" যার ডাকে লক্ষ লক্ষ লোক জীবন দিয়েছিল স্বাধীনতা অর্জনের জন্য। যিনি আমৃত্যু দেশের মানুষকে ভালোবেসেছিলেন।

Chittagong · 2017

ক
ফরায়েজি আন্দোলন কাকে বলে?
খ
হোসেন শহীদ সোহরাওয়াদীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন?
গ
উদ্দীপকে কোন নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ভাষা আন্দোলনে তার ভূমিকা ব্যাখ্যা করো।
ঘ
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় উল্লিখিত নেতার ভূমিকাকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.হোসেন শহীদ সোহরাওয়াদীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন?

হোসেন শহীদ সোহরাওয়াদীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ফরায়েজি আন্দোলন কাকে বলে?

ফরায়েজি আন্দোলন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাপস সোম একজন রাজনীতিবিদ। তিনি সংকীর্ণতা ও গোড়ামির উর্ধ্বে মানবপ্রেমে বিশ্বাস করেন। মানুষের সেবাই তাঁর রাজনীতির প্রধান লক্ষ্য। আর তাই তিনি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের স্বার্থের উন্নয়নে কাজ করেন।

Barisal · 2017

ক
তিতুমীরের পূর্ণ নাম কী?
খ
বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের তাপস সোমের সাথে তোমার পঠিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্বের অবদানের কারণে বাংলায় অসাম্প্রদায়িক রাজনীতির ভিত শক্তিশালী হয়- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?

বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তিতুমীরের পূর্ণ নাম কী?

তিতুমীরের পূর্ণ নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Jessore · 2017

ক
প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন?
খ
আগরতলা মামলার বিষয়বস্তু ব্যাখ্যা করো।
গ
ছকে উল্লিখিত ঘটনাবলি কোন নেতার সঙ্গে সংশ্লিষ্ট? ব্যাখ্যা করো।
ঘ
ছকে উল্লিখিত ঘটনাবলির মাধ্যমে কি উক্ত নেতার সামগ্রিক রাজনৈতিক জীবনের পরিচয় পাওয়া যায়? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.আগরতলা মামলার বিষয়বস্তু ব্যাখ্যা করো।

আগরতলা মামলার বিষয়বস্তু ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন?

প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় উল্লিখিত নেতার ভূমিকাকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উদ্দীপকে কোন নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ভাষা আন্দোলনে তার ভূমিকা ব্যাখ্যা করোহোসেন শহীদ সোহরাওয়াদীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন?ফরায়েজি আন্দোলন কাকে বলে?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তিত্বের অবদানের কারণে বাংলায় অসাম্প্রদায়িক রাজনউদ্দীপকের তাপস সোমের সাথে তোমার পঠিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে কি? বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝায়?তিতুমীরের পূর্ণ নাম কী?ছকে উল্লিখিত ঘটনাবলির মাধ্যমে কি উক্ত নেতার সামগ্রিক রাজনৈতিক জীবনের পরিচয় পাওয়াছকে উল্লিখিত ঘটনাবলি কোন নেতার সঙ্গে সংশ্লিষ্ট? ব্যাখ্যা করো।আগরতলা মামলার বিষয়বস্তু ব্যাখ্যা করো।প্রথমবার পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কখন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।